ঢাকা , রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা Logo আগামী ২৫-১০-২০২৫ ইং রোজ-শনিবার ধামরাই উপজেলার কালামপূর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক কল্যান সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ জিন্নত আলী,সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। Logo মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক আমদানি ২৬.৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে Logo ‘তিন-শূন্য বিশ্ব’ গঠনই বিশ্ব বাঁচানোর একমাত্র পথ : রোমে বিশ্বনেতাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা Logo কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর Logo অনলাইনে এক ক্লিকে জামিননামা পৌঁছে যাবে জেলখানায় : আইন উপদেষ্টা Logo দুইবার ‘বাবা’ বলে নিথর হয়ে যায় ৬ বছরের জাবির ইব্রাহিম Logo ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষার সাধারণ সম্পাদক আহাদ বাবু

অসহায় ও দুঃস্থদের ঈদ সামগ্রী দিলেন ডিএমপি কমিশনার

ঈদের অনাবিল আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে অসহায় ও দুঃস্থদের ঈদ সামগ্রী ও নগদ টাকা উপহার দিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
ডিএমপি কমিশনার আজ সোমবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এস আই শিরু মিয়া মিলনায়তনে এসব উপহার বিতরণ করেন ।
ডিএমপি কমিশনার বলেন, সকলের ধারণা পুলিশ শুধু দিন-রাত আইনশৃঙ্খলা ঠিক রাখা ও চোর-ডাকাতের পেছনেই ব্যস্ত থাকে, পুলিশের মনে দয়া-মায়া বলে কিছু নেই। পুলিশও মানুষ, তাদের মধ্যেও দয়া-মায়া আছে, তারা মানুষের দুঃখে কষ্টে পাশে দাঁড়ায়। গত পরশুদিন সকলে দেখেছেন নিউ মার্কেটে আগুন লাগার পর পুলিশ সদস্যরা কাঁধে করে ব্যবসায়িদের মালামাল উদ্ধার করেছেন। যেকোনো বিপদে আপনাদের পাশে আছে পুলিশ।
তিনি বলেন, ‘ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে আমরা এই ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি। আপনাদের বিপদে আমরা সবসময় থাকবো। আপনারা মাদক ব্যবসায়ী, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধের সঙ্গে জড়িতদের নাম ঠিকানা দিবেন, আমরা ব্যবস্থা নিব।’
ডিএমপির ৫০টি থানা এলাকার ৬শ’ জন অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খঃ মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) মুহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, যুগ্ম ও উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। খবর: বাসস

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

গ্রিন টিভি বাংলা

গ্রিন টিভি বাংলার একটি সম্পূর্ন অনলাইন ফেজবুক,ইউটিউব, নিউজপোর্টাল ভিক্তিক টিভি চ্যানেল । যে কোন বিষয় মতামত দিয়ে আমাদেকে সহযোগিতা করুন এবং নিউজ পড়ুন বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

অসহায় ও দুঃস্থদের ঈদ সামগ্রী দিলেন ডিএমপি কমিশনার

আপডেট সময় ১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩