ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

টালবাহানা করে নির্বাচন বিলম্বিত জনগণ মেনে নেবে না: ইয়াছিন ফেরদৌস মুরাদ

মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেছেন, নির্বাচন বিলম্বিত করার টালবাহানা জনগণ মেনে নেবে না। সংস্কারের নামে দীর্ঘ সময়ক্ষেপণ কোনো অবস্থায় কাম্য নয়।
মঙ্গলবার (১৮ মার্চ) ধামরাইয়ের সানোড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। স্থানীয় মহিসাষী পূর্বপাড়া জামিয়া ইসলামীয়া মাদ্রাসা মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল হয়।

ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। নির্বাচিত সরকার ছাড়া এ ধরনের পরিস্থিতি থেকে উত্তরণ কোনোভাবেই সম্ভব না। অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশে গত ছয় মাসে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে স্বৈরাচারের দোসররা এখন পর্যন্ত বহাল তবিয়তে বসে আছে। তারা বিভিন্নভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে।
এ সময় ষড়যন্ত্রকারীদের রুখে দিতে সবাইকে দৃঢ় হাতে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে মুরাদ বলেন, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীতে বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করার লক্ষ্যে ও দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

স্থানীয় নেতা আব্দুল জলিলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সাবিনা ইয়াসমিন,এম এ জলিল, খন্দকার আবু তাহের মুকুট, খলিলুর রহমান, আমিনুল ইসলাম, যুবদল নেতা এবাদুল হক জাহিদ, মনিরুল ইসলাম, ইসমাইল হোসেন সুমন, ইসতিয়াক আহমেদ ফারুক,মোঃ হালিম, আব্দুল বারের প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

টালবাহানা করে নির্বাচন বিলম্বিত জনগণ মেনে নেবে না: ইয়াছিন ফেরদৌস মুরাদ

আপডেট সময় ১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫