ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

আশুলিয়ায় ৬ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ আটক ৩

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সোমবার (১৭ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। এর আগে, একইদিন ভোর রাত পৌনে ৩টার দিকে আশুলিয়ার ২নং কলমা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ঢাকা জেলার আশুলিয়া থানাধীন আউকপাড়া এলাকার মো. আবুল কালামের স্ত্রী এবং মৃত ছমির উদ্দিনের মেয়ে মোসা. নিপা ঢুলি (৪২)। নেত্রকোনা জেলার বারহাটা থানাধীন মোহনপুর এলাকার মো. হাদিস মিয়ার স্ত্রী এবং মৃত কাচু মিয়ার মেয়ে মোসা. মিনা বেগম (৪৫), বর্তমানে তিনি আশুলিয়ার আউকপাড়া এলাকার ঢুলির বাড়ির ভাড়াটিয়া। অপরজন ঢাকা জেলার আশুলিয়া থানাধীন আউকপাড়া এলাকার মৃত দেওয়ান আলীর ছেলে মো. মোকশেদ আলী (৪৫)। তারা প্রত্যেকেই পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবিব খানের নির্দেশনায় এবং আমার নেতৃত্বে রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ আশুলিয়ার ২নং কলমা বাজার এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

আশুলিয়ায় ৬ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ আটক ৩

আপডেট সময় ০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩