ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লাখ টাকা জরিমানা আদায়

ঢাকার আশুলিয়ায় দুই কিলোমিটার এলাকাজুড়ে নেওয়া প্রায় ৬ শতাধিক বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। সেইসঙ্গে অবৈধ সংযোগ নেওয়ার অপরাধে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার বাগবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হাওলাদারের সহযোগিতায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েমের কারিগরি দল এ অভিযান পরিচালনা করেন।
প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম বলেন, কিছু অসাধু চক্র উচ্চচাপ বিশিষ্ট গ্যাস সংযোগ থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে অসংখ্য বাসাবাড়িতে সংযোগ নিয়েছে। দুই ইঞ্চি, এক ইঞ্চি পাইপ দিয়ে এ সংযোগগুলো নেওয়া হয়েছে, যা খুবই ঝুঁকিপূর্ণ। তাই বাগবাড়ি অঞ্চলের দুই কিলোমিটার এলাকাজুড়ে অবৈধভাবে নেওয়া প্রায় ৬ শতাধিক বাসাবাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সেইসঙ্গে অবৈধ সংযোগ নেওয়ার অপরাধে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আগামীতে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।
এসময় যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি তিতাস গ্যাসের সাভার জোনের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান ও আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, লাখ টাকা জরিমানা আদায়

আপডেট সময় ০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩