ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

আশুলিয়ায় ৮দিন ধরে নিখোঁজ দুই বছরের শিশু মাহিম

ঢাকার আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে ৮ দিন ধরে নিখোঁজ রয়েছে মাহিম নামের দুই বছরের এক শিশু। ঘটনায় আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (নং- ১৯৮) করেছেন নিখোঁজের বাবা আজগর হোসেন। সোমবার (১০ এপ্রিল) সকালে আশুলিয়ার বাইপাইলে আশুলিয়া প্রেসক্লাবে এসে নিখোঁজের বাবা গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানান। এর আগে, গত ২ এপ্রিল আশুলিয়ার পলাশবাড়ী এলাকার তার নানা মিরজল হোসেন মিঠুর বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু মাহিম। 
নিখোঁজ মাহিম গাইবান্ধা সদর উপজেলার গিদারী এলাকার আজগর হোসেনের ছেলে। সে আশুলিয়ার পলাশবাড়ী ময়লাপট্রি এলাকার খোরশেদ আলমের ভাড়া বাসায় বাবা মায়ের সাথে বসবাস করতো।
নিখোঁজের বাবা আজগর হোসেন জানান, ঘটনার দিন তার শিশু পুত্র অন্যান্য শিশুদের সাথে বাড়ির পাশের রাস্তায় খেলা করছিল। হঠাৎ দীর্ঘ সময় পার হলেও সে বাসায় না আসায় তার মা তাকে আনতে যায়। কিন্তু সেখানে তাকে না পেয়ে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়না। পরে আশুলিয়া থানায় নিখোঁজের ঘটনা উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করেন তিনি।
এ ব্যাপারে জিডির তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, শিশু নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

আশুলিয়ায় ৮দিন ধরে নিখোঁজ দুই বছরের শিশু মাহিম

আপডেট সময় ০৯:১০ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩