ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

ধামরাইয়ে অন্তঃসত্ত্বা গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ

মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকার ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামে মুরগী নিয়ে দ্বন্দ্বে অন্তঃসত্ত্বা কুলসুম আক্তার (৩০) নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকালে লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই মোঃ ইকবাল হোসেন বাদী হয়ে চারজনের নামে ধামরাই থানায় মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ মনিরুল ইসলাম।
গ্রেপ্তার ওই নারীর নাম আমেনা (৬০)। তিনি ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বান্নাখোলা এলাকার বাসিন্দা। তিনি নিহতের নানি শাশুড়ি। ১০ থেকে ১২ দিন আগে মেয়ের বাড়ি বেড়াতে এসেছিলেন।
এছাড়া মামলার অন্য আসামিরা হলেন, নিহতের শাশুড়ি সূর্য বানু (৪৫), ননদ ইয়াছমিন (১৯) ও শ্বশুর আয়নাল পাগলা (৫৫)।
নিহত কুলসুম ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের পাইকপাড়া এলাকার ইয়ার হোসেনের স্ত্রী। তিনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহতের শাশুড়ির রান্না ঘরে পুত্রবধূর পালিত মুরগি গেলে বউ-শাশুড়ির মধ্যে ঝগড়া শুরু হয়। পরে হাতাহাতির এক পর্যায়ে অভিযুক্তরা কুলসুমকে শ্বাসরোধ ও মারধর করে হত্যা করেন। তার কপালের ডান চোখের পাশে রক্তাক্ত জখম, মুখ, পিঠসহ সারা শরীরে জখমের চিহ্ন দেখা যায়।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হলে নিহতের নানি শাশুড়িকে গ্রেপ্তার করা হয়। অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

ধামরাইয়ে অন্তঃসত্ত্বা গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট সময় ০৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪