ঢাকা , শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা Logo আগামী ২৫-১০-২০২৫ ইং রোজ-শনিবার ধামরাই উপজেলার কালামপূর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক কল্যান সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ জিন্নত আলী,সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। Logo মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক আমদানি ২৬.৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে Logo ‘তিন-শূন্য বিশ্ব’ গঠনই বিশ্ব বাঁচানোর একমাত্র পথ : রোমে বিশ্বনেতাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা Logo কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর Logo অনলাইনে এক ক্লিকে জামিননামা পৌঁছে যাবে জেলখানায় : আইন উপদেষ্টা Logo দুইবার ‘বাবা’ বলে নিথর হয়ে যায় ৬ বছরের জাবির ইব্রাহিম Logo ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষার সাধারণ সম্পাদক আহাদ বাবু

ঢাকার ধামরাইয়ে সাদ হত্যা মামলায় দুই আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত কলেজ ছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান সহ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ধামরাইয়ের শিয়ালকুল ও রাজধানীর আদাবর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন (৭৪) ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও সাবেক প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই এলাহীর এপিএস মনোয়ার হোসেন (৫৫)।
ইউপি চেয়ারম্যান কফিল উদ্দিনকে তার নিজ গ্রাম ধামরাইয়ের শিয়ালকুল মসজিদের পাশ থেকে এবং মনোয়ার হোসেনকে রাজধানী ঢাকার আদাবর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গত ৫ই আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল ও কলেজ গেটের সামনে নির্বিচারে গুলি করা হয়। এ সময় কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ (১৮) মাথায় গুলিবিদ্ধ হন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ই আগস্ট সকালে মারা যান। এ ঘটনায় নিহতের নানা আজিম উদ্দিন বাদী হয়ে গত ২১শে আগস্ট স্থানীয় সাবেক এমপি বেনজীর আহমদ সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৮২ নেতাকর্মীর নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় ইউপি চেয়ারম্যান কফিল উদ্দিন ৪৬ নং ও মনোয়ার হোসেন ৩৫ নং আসামি। ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত কফিল উদ্দিন ও মনোয়ার হোসেন কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার এজাহার নামীয় আসামি। তাদেরকে ৭ দিনের রিমান্ড চেয়ে শুক্রবার’ই আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকার ধামরাইয়ে সাদ হত্যা মামলায় দুই আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় ১০:১৬ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪