ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

ধামরাই থানা ও মন্দির পরিদর্শনে মেজর জেনারেল মোঃ মঈন খান

স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকার ধামরাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও থানা পরিদর্শন ও মতবিনিময় করেছেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোঃ মঈন খান।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরের দিকে ধামরাই পৌরসভার কায়েতপাড়া এলাকায় শ্রী শ্রী যশোমাধব মন্দির ও ধামরাই থানা পরিদর্শন করেন তিনি।
মন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় কালে মেজর জেনারেল মোঃ মঈন খান বলেন,কোন ভয়ভীতি নেই,যদি কেউ ভয়ভীতি দেখায় আমাদের জানাবেন। আপনাদের শান্তি বজায় রাখতে সেনাবাহিনী ও পুলিশ কাজ করবে। আপনারা যেন সুন্দরভাবে সংসার ও ব্যবসা করতে পারেন সেটা নিশ্চিত করা হবে।
তিনি বলেন,নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রাখা হল সবচেয়ে বড় কথা। কোনো সমস্যা হলে সেনাবাহিনীর সদস্যদের জানাবেন, তারা মুহূর্তের মধ্যে চলে আসবে।
ধামরাই থানা পরিদর্শন শেষে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্য বলেন, সেনাবাহিনী পুলিশকে সর্বোচ্চ সহায়তা করবে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সবার আস্থা ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন, সাভার সেনানিবাসের ৮১ ইনফ্রেন্ট্রি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাইফুল্লাহ, কমান্ডিং অফিসার ৮ প্রকৌশলী ব্যাটালিয়ন লে. কর্নেল মাহফুজুর রহমান, ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার খান মো. আব্দুল্লা আল মামুন, ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রশান্ত বৈদ্য, ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) মোঃ জামাল হোসেন, ধামরাই উপজেলা ইমাম পরিষদের সভাপতি আসরাফ আলী, ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, জ্যোতিবিদ্যা নিকেতনের প্রধান হৃদয় বিহারসহ স্থানীয়রা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

ধামরাই থানা ও মন্দির পরিদর্শনে মেজর জেনারেল মোঃ মঈন খান

আপডেট সময় ০৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪