ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

ধামরাই উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
সারা দেশের ন্যায় ঢাকার ধামরাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধামরাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট সোহানা জেসমিন মুক্তা প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এ কর্মসূচির আওতায় ধামরাই উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৭ হাজার ২০০ জন শিশুকে নীল রঙের ‘এ প্লাস’ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৬ হাজার ৪৫৪ শিশুকে লাল রঙের একটি করে ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। দিনব্যাপী কর্মসূচিতে উপজেলার ৩৮৪ টি স্থায়ী ও একটি অস্থায়ী কেন্দ্রে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে।

ক্যাম্পেইন উদ্বোধন কালে ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফফাত আরা বলেন, আমরা আশা করছি যে, ধামরাই উপজেলায় কোনো শিশু বাদ পড়বে না। আমরা বাড়ি বাড়ি গিয়েও খোঁজ নিয়ে ৬ মাস বয়স থেকে ৫৯ মাস পর্যন্ত সকল শিশুদেরকে এই ভিটামিন খাওয়াবো ইনশাআল্লাহ।

এসময় তিনি আরও জানান, ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর সাথে সাথে মায়েদের জন্যও কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ রয়েছে। সেগুলো হলো, জন্মের এক ঘণ্টার মধ্যেই শিশুকে মায়ের বুকের শাল দুধ খাওয়াবেন, জন্মের প্রথম ছয় মাস শিশুদের শুধুমাত্র বুকের দুধ খাওয়ান এবং ছয় মাসের পর থেকে ২ বছর বয়স পর্যন্ত বুকের দুধের পাশাপাশি অন্যান্য খাবার খাওয়াবেন, মা ও শিশু উভয়কেই ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়ান। ভিটামিন এ সমৃদ্ধ খাবারগুলো হলো বিভিন্ন প্রাণিজ খাবার (যেমন: ডিম, দুধ ও দুধ জাতীয় খাবার, কলিজা, মাছ ইত্যাদি) এবং যেকোন রঙিন ফলমূল এবং শাকসবজি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

ধামরাই উপজেলায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩