ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আশুলিয়ায় শ্রমিক পরিবারের শিশুদের বিনামূল্যে সুন্নাতে খাৎনা কর্মসূচি Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত

ধামরাই উপজেলা প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকার ধামরাই উপজেলার কালামপুর বাজার’ভালুম আতাউর রহমান খান স্কুল এন্ড কলেজের জমি দখল করে নির্মাণ করা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে ভালুম আতাউর রহমান খান স্কুল এন্ড কলেজের জমিতে নির্মাণ করা তিনতলা একটি মার্কেট এস্কেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয় এবং অবৈধ আরোও কয়েকটি স্থাপনা গুড়িয়ে দিয়ে উদ্ধার করা হয় প্রায় ৭০ শতক জমি। পরে এসব জমি ভালুম আতাউর রহমান খান স্কুল এন্ড কলেজে হস্তান্তর করা হয়।

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মাদ হাই জকী বলেন, ভালুম আতাউর রহমান খান স্কুল এন্ড কলেজের আওতাভুক্ত খাসসহ প্রায় ৭০ শতক জমির উপর কয়েকজন প্রভাবশালী ব্যক্তি অবৈধ স্থাপনা নির্মাণ করে আসছিল। এদের অনেকবার সতর্ক করা হয়েছে কিন্তু তারা তাদের স্থাপনা সরিয়ে নেননি যে কারণে আজকে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন, ধামরাই থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) সুধন চন্দ্র, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মিলন শেখ, ধামরাই পল্লী বিদ্যুৎ ও ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন কর্মকর্তা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আশুলিয়ায় শ্রমিক পরিবারের শিশুদের বিনামূল্যে সুন্নাতে খাৎনা কর্মসূচি

ধামরাই উপজেলা প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

আপডেট সময় ০৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩