ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

ধামরাইয়ের এমপি প্রার্থী হতে পদত্যাগ করলেন উপজেলা চেয়ারম্যান

মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাদ্দেস হোসেন। এ জন্য ব্যক্তিগত কারণ দেখিয়ে সোমবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকা জেলা প্রশাসক দপ্তরে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, ‘আমি ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। ব্যক্তিগত ও পারিবারিক কারণে চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করতে না পারায় স্বেচ্ছায় পদত্যাগ করতে ইচ্ছুক আমি। আমার পদত্যাগপত্র গ্রহণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।’
মোঃ মোহাদ্দেছ হোসেন বর্তমানে ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ (ধামরাই) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইবেন তিনি। মনোনয়ন পেলে প্রতিপক্ষ যাতে তার পদত্যাগ নিয়ে কোনো ঝামেলা না করতে পারে, এ কারণে তফসিল ঘোষণার আগেই তিনি উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

ধামরাইয়ের এমপি প্রার্থী হতে পদত্যাগ করলেন উপজেলা চেয়ারম্যান

আপডেট সময় ০৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩