ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

সাটুরিয়ায় কালোবাজারির দুইট্রাক সার জব্দ সহ ২ জন গ্রেফতার

মোঃ ফারুক হোসেন,স্টাফ করেসপন্ডেন্ট
গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে সাটুরিয়া থানা পুলিশের হাতে জব্দ হয় কালোবাজারে বিক্রি হওয়া সার বোঝাই দুই ট্রাক। গ্রেফতার হয় আব্দুস ছালাম হোসেন ও মোঃ বাদল মিয়া নামে দুই চালক। সোমবার গভীর রাতে সাটুরিয়া গোলড়া সড়ক থেকে ওই সার বোঝাই ট্রাক জব্ধ করে থানা পুলিশ।
থানা সুত্রে জানা গেছে, মানিকগঞ্জ বিএডিসি থেকে অবৈধ পন্থায় ৪২৬ ব্যাগ ট্রিপল সুপার ফসফেট ও ৫২৩ ব্যাগ মিউরেট অব পটাশ সার পাচার হচ্ছিল গাজীপুরের কালিয়াকৈর এলাকার মেসার্স নারায়ন বণিক এবং মেসার্স বিঞ্চু এন্ড ব্রাদার্স সার বিক্রয় প্রতিষ্ঠানে। ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী স্কেলে ওজন ট্যাক্স ফাকি দিতে সার বহনে বেছে নেয়া হয় ভায়া সাটুরিয়া সড়ক। সোমবার রাত ১২টার দিকে সাটুরিয়া থানা পুলিশের অভিযানে সার বোঝাই ওই ট্রাক জব্দ করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে ট্রাক চালকেরা মানিকগঞ্জ বিএডিসির সার বিক্রির ২টি পৃথক চালান দেখান।
অবৈধ ভাবে সার বহনকারী  ট্রাক চালক আব্দুস সালাম  হোসেন (৪০ মাদারী পুরের কালকিনি এলাকার আব্দুর রহমান শিকদারের পুত্র  ও অপরজন মানিকগঞ্জ কৃঞ্চপুর এলাকার মোঃ বিশু বেপারীর পুত্র মোঃ বাদল মিয়া (৪৫)। তাদের দুজনকে মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এ ব্যাপারে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি সুকুমার বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২টি ট্রাক ৯৪৯ ব্যাগ সারসহ দুইজন চালককে গ্রেফতার করা হয়েছে। জরুরী কৃষি পন্য সার কেলেঙ্কারীর সাথে জরিত বাকী অন্যদেরকেও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

সাটুরিয়ায় কালোবাজারির দুইট্রাক সার জব্দ সহ ২ জন গ্রেফতার

আপডেট সময় ১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩