ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

ধামরাইয়ে বিয়ের এক বছর যেতেই গৃহবধূ তানিয়ার রহস্যজনক মৃত্যু

মোঃ ফারুক হোসেন,স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নে তানিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালিয়া ইউনিয়নের টেটাইল (বালিয়া পূর্বপাড়া) গৃহবধূর শ্বশুর বাড়ি থেকে লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের স্বামী মোঃ রাজীব তার স্ত্রী তানিয়া আক্তারের সঙ্গে ভালো সম্পর্কই ছিলো। সকালে মোঃ রাজীব ও তানিয়া একসাথে খাবার খায়, খাবারের পরে লেবু বাগানে কাজে যায় মোঃ রাজীব। ঘন্টা দুয়েক পরে তানিয়ার মৃত্যুর খবর পেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে মোঃ রাজীব। পরে স্ত্রীর মৃত্যুতে পুলিশের ঝামেলা হবে বলে ভয়ে বাড়ি থেকে পালিয়ে যায় মোঃ রাজীব।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত তানিয়া আক্তারের এক বছর আগে বিয়ে হয়। বিয়ের পর ভালভাবেই চলছিল তাদের সংসার। হঠাৎ খবর পায় তানিয়া ফাঁসি দিয়ে মারা গেছে। তখন তানিয়ার মা-বাবা ও আত্মীয়স্বজন ছুটে আসে তার শশুর বাড়ি। এসে দেখে তানিয়ার মরদেহ পড়ে আছে ঘরের উঠানে।
নিহতের ফুফাতো ভাই মোঃ জহিরুল ইসলাম বলেন, আমার মামাতো বোন অসুস্থ বা মারা গেছে এবিষয়ে তার শশুর বাড়ি থেকে কেউ জানায়নি। তৃতীয় পক্ষের একজন আমার মামার মোবাইলে ফোন দিয়ে বলে তানিয়া ফাঁসি দিয়ে মারা গেছে। তখন আমরা খবর পেয়ে তানিয়ার শশুর বাড়ি চলে আসি। এসে দেখি হাতে পায়ে রশি দিয়ে বাঁধার দাগ। তাছাড়া যেখানে ফাঁসি দেওয়ার কথা বলে সেখানে ফাঁসি দেওয়া সম্ভব না। কারণ মাটির সাথে ঘরের আড়ার উচ্চতা অল্প। এছাড়া ঘরের আড়ার মাকড়সার বাসা রয়েছে। সেখানে ফাঁসি দিলে মাকড়সার বাসা নষ্ট হয়ে যেত। আমাদের ধারণা আমার মামাতো বোনকে পরিকল্পিতভাবে খুন করেছে।

ধামরাই থানার এসআই আশরাফুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

ধামরাইয়ে বিয়ের এক বছর যেতেই গৃহবধূ তানিয়ার রহস্যজনক মৃত্যু

আপডেট সময় ১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩