ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

ধামরাইয়ে বাল‍্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মোঃফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
সবাই যদি হই একজোট,বাল্যবিবাহ হবে প্রতিরোধ’ স্লোগানে ঢাকার ধামরাইয়ে বাল্যবিবাহের বিরুদ্ধে জনমত তৈরিতে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে Food for the Hungry (এফ এইচ) অ্যাসোসিয়েশন বাংলাদেশের ঢাকা ও ধামরাই এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এফ এইচ অ্যাসোসিয়েশন বাংলাদেশের ডিরেক্টর প্রোগ্রাম অপারেশন মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ধামরাই উপজেলা সহকারী কমিশনার ভূমি আমিনুল ইসলাম বুলবুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার দাস, ধামরাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার জাহান। এফ এইচ অ্যাসোসিয়েশন বাংলাদেশের কার্যক্রম সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণামূলক বক্তব্য প্রদান করেন এফ এইচ অ্যাসোসিয়েশন বাংলাদেশের ধামরাই এরিয়া প্রোগ্রামের ব্যবস্থাপক উজ্জল মন্ডল।
সেমিনারে বক্তারা বলেন, বাল্যবিবাহের মতো অভিশাপ থেকে সমাজকে মুক্ত করতে হবে। এ জন্য আত্মবিশ্বাস ও আত্মরক্ষার্থে প্রশিক্ষণের ব্যবস্থা করাসহ শিক্ষার্থীদের মেধাকে আরো বিকশিত করতে পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়াতে হবে। বাল্যবিবাহ ঠেকাতে প্রশাসনের সহায়তা নিতে ১০৯ এবং ৯৯৯ ফোন দিয়ে জানাতে অনুরোধ করেন। সেমিনারে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, আইনজীবী, এনজিও প্রতিনিধি ও অভিভাবকসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

ধামরাইয়ে বাল‍্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় ১০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩