ঢাকা , রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা Logo আগামী ২৫-১০-২০২৫ ইং রোজ-শনিবার ধামরাই উপজেলার কালামপূর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক কল্যান সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ জিন্নত আলী,সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। Logo মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক আমদানি ২৬.৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে Logo ‘তিন-শূন্য বিশ্ব’ গঠনই বিশ্ব বাঁচানোর একমাত্র পথ : রোমে বিশ্বনেতাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা Logo কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর Logo অনলাইনে এক ক্লিকে জামিননামা পৌঁছে যাবে জেলখানায় : আইন উপদেষ্টা Logo দুইবার ‘বাবা’ বলে নিথর হয়ে যায় ৬ বছরের জাবির ইব্রাহিম Logo ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষার সাধারণ সম্পাদক আহাদ বাবু

ধামরাইয়ে শোকসভায় দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত

স্টাফ রিপোর্টার
ঢাকার ধামরাইয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে খিচুড়ি খাওয়া কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন কে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
গতকাল বুধবার বিকাল ৫ টা সময় ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের খরারচর খেলার মাঠে অনুষ্ঠান শেষে খিচুড়ি বিতরণ কে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। অনুষ্ঠান আয়োজক কমিটির সঠিক তদারকির অভাবে এ সংঘর্ষ হয়েছে বলে মন্তব্য করেছেন অনেকে।
রোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা ২০ ধামরাই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ এমপি, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজিমুদ্দিন,বিকাল ৫টা সময় প্রধান অতিথির বক্তব্য শেষে উপস্থিত জনসাধারণ কে ভুঁড়িভোজের সময় এ সংঘর্ষ হয়,এসময় উভয় পক্ষের মধ্যে প্রায় ৫-৬ জন আহত হয়,এদের মধ্যে চর সুঙ্গর গ্রামের আবু বকরের ছেলে ঈমন হোসেন কে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে রোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নাজিমুদ্দিন বলেন ইমন আমার ভাতিজা আজ চেয়ারম্যানের ডাকে অনুষ্ঠানে এসে অন্য এলাকার ছেলেরা তাকে মেরে আহত করেছে। চেয়ারম্যানের সামনে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে চেয়ারম্যান কাজিমুদ্দিন বলেন আমি বিষয়টি শুনেছি,অনুষ্ঠান শেষে বিষয় টি দেখবো।
এ বিষয় ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন,আমরা ঘটনাটি তদন্ত করছি,কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ধামরাইয়ে শোকসভায় দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত

আপডেট সময় ০৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩