ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

মানিকগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ছানু,সম্পাদক বিপ্লব

মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
মানিকগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক(২০২৩-২৫) নির্বাচনে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম ছারোয়ার ছানু (দৈনিক জনকণ্ঠ) এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব (দৈনিক সমকাল) । শনিবার বিকেলে ৩ টা থেকে ৫ টা পর্যন্ত বিরতি হীন ভাবে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় নির্বাচন কমিশন দৈনিক যুগান্তর স্টাফ রিপোর্টার মতিউর রহমান আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করেন।সভাপতি পদে ২৯ ভোট পেয়ে গোলাম ছারোয়ার ছানু বিজয়ী হয়েছেন এবং নিকট তম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম বিশ্বাস (ডেইলি স্টার) পেয়েছেন ২৪ ভোট।এ ছাড়া সাধারণ সম্পাদক পদে ৩১ ভোট পেয়ে অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব বিজয়ী হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আকরাম হোসেন (বাংলা ভিশন) পেয়েছেন ২০ ভোট। নির্বাচনে অন‍্যান‍্য প্রার্থীদের মধ্যে সহ-সভাপতি পদে কাবুল উদ্দিন খান (বাংলাদেশ প্রতিদিন) পেয়েছেন ৩৮ ভোট ও মোঃ শাজাহান বিশ্বাস (নিউ এইজ) ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহাবুব আলম জুয়েল ( সময় সংবাদ) ১৩ ভোট ও আহম্মদ সাব্বির সোহেল (এনটিভি) ১৯ ভোট পেয়েছেন।সহ সম্পাদক পদে রিপন আনসারী (গাজী টিভি) ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল আলম লিটন (ডিবিসি) ১৬ ভোট পেয়েছেন।প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোঃ আকমল হোসেন ( অগ্নিবিন্ধু) ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খন্দকার সুজন (বার্তা২৪) ২৩ ভোট পেয়েছেন। দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আজিজুল হাকিম (মাইটিভি) ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইউসুফ আলী (চ‍্যানেল২৪) ২০ ভোট পেয়েছেন।এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন – যুগ্ম সম্পাদক মঞ্জুর রহমান ( ইন্ডিপেন্ডেন্ট ), কোষাধ্যক্ষ শাহিন তারেক (ইনকিলাব), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল হক চন্দন (দীপ্ত টেলিভিশন)। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি সাব্বিরুল ইসলাম সাবু, নির্বাচন কমিশন হিসেবে ছিলেন দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মতিউর রহমান এবং প্রথম আলোর প্রতিনিধি আব্দুল মোমিন। এর আগে শনিবার সকালে জেলা পরিষদের মিলনায়তনে দ্বি বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য ৫৩ জন ভোটারই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

মানিকগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি ছানু,সম্পাদক বিপ্লব

আপডেট সময় ০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩