ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

ধামরাইয়ে বস্তাবন্দি জীবিত যুবক উদ্ধার হাসপাতালে নেয়ার পথে মৃত্যু

মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকার ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের ভাড়ারিয়া বাজার এলাকার একটি পুকুরের পাশে রবিউল ইসলাম (৩০) নামে এক জীবিত যুবককে বস্তাবন্দি করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সোমবার (৩১ জুলাই) দুপুর বারোটার দিকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।

নিহত রবিউল ইসলাম আশুলিয়া থানার দক্ষিণ বাইপাইল, চারাল পাড়া এলাকার মোঃ আলতাফ হোসেনের ছেলে। তিনি পেশায় একজন গার্মেন্টস কর্মী ছিলেন।

এলাকাবাসী জানায়, বস্তাবন্দি অবস্থায় যুবককে উদ্ধার করা হয়, বস্তার মুখ খুললে সে বাচাঁর আকুতি জানায়। বস্তাবন্দি ওই যুবককে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর রিফফাত আরা জানান, যুবকের সারা শরীরে আঘাত ছিলো, ডান পা ভাঙ্গা ছিলো। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

নিহতের প্রতিবেশী সূত্রে জানা গেছে, সম্প্রতি জুট ব্যবসা নিয়ে আলম ভূইয়ার পরিবারের সাথে দন্ড সৃষ্টি হয় রবিউল ও সোহাগ নামের এক যুবকের। এ ঘটনায় ভূইয়া পরিবারের পক্ষে একটি মামলাও করা হয়। সেই মামলার দুই নম্বর আসামি ছিলেন নিহত রবিউল।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) পান্নু মিয়া বলেন, আমরা হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করি৷ শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। কিছু কিছু অংশ থেতলে দেওয়া হয়েছে। মরদেহ সুরতহাল চলছে। তার পরিবারের সদস্যরা এসেছে। ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

ধামরাইয়ে বস্তাবন্দি জীবিত যুবক উদ্ধার হাসপাতালে নেয়ার পথে মৃত্যু

আপডেট সময় ১০:৩২ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩