ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

ধামরাই উপজেলায় আলমগীর নামের এক অভিনব প্রতারক গ্রেপ্তার

মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকার ধামরাইয়ে আলমগীর হোসেন (৩২) নামে এক অভিনব প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত দেড়টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন ধামরাইয়ের গাংগুটিয়া ইউনিয়নের কাওয়ালিপাড়া এলাকার সাবেক ইউপি সদস্য আব্দুল লতিফের ছেলে।

সরজমিনে জানা যায়, আলমগীর হোসেন বিভিন্ন ব্যাবসার কথা বলে তার আশেপাশের পরিচিত লোকজনের কাছ থেকে টাকা নিতো। তারপর থেকে যোগাযোগ বন্ধ করে দেয় এবং পাওনাদারদের টাকা দেই দিচ্ছি বলে কাল ক্ষেপণ করতো। এক পর্যায়ে তার এই কর্মকাণ্ডে বিরক্ত হয়ে এক ব্যক্তি ধামরাই থানায় একটি জিডি করেন।

ধামরাই থানাধীন কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক এএসআই সাইফুল ইসলাম বলেন, আলমগীর হোসেনের নামে ধামরাই থানায় একটি জিডি রয়েছে। সেই জিডির সংক্রান্ত বিষয়ে প্রসিকিউশন দাখিলের ভিত্তিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্দ্রজিৎ মল্লিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আলমগীর হোসেনকে রাত দেড়টার দিকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

ধামরাই উপজেলায় আলমগীর নামের এক অভিনব প্রতারক গ্রেপ্তার

আপডেট সময় ০১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩