ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্র পাঠাচ্ছে রাশিয়া

বেলারুশ নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো বৃহস্পতিবার বলেছেন, রাশিয়া ইউরোপীয় ইউনিয়নের সীমান্তবর্তী তাদের ভূখন্ডে পরমাণু অস্ত্র পাঠানো শুরু করেছে। এদিকে ইউক্রেন সংঘাত নিয়ে পশ্চিমাদের সাথে উত্তেজনা বেড়েই চলেছে। খবর এএফপি’র।
কূটনৈতিক ফ্রন্টে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইউক্রেনের জন্য চীনের বিশেষ দূত লি হুই’র মস্কো সফরের ঘোষণা দিয়েছে। এ যুদ্ধের অবসান ঘটাতে এটি বেইজিংয়ের সর্বশেষ প্রচেষ্টা।
লি কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেস্কির সাথে সাক্ষাত করার পর তিনি মস্কো সফরে আসেন। সেখানে শুক্রবার তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে দেখা করবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাত করতে মস্কো সফরকালে লুকাশেঙ্কো সাংবাদিকদের বলেন, ‘পরমাণু হস্তান্তর শুরু করা হয়েছে।’
এর প্রেক্ষিতে ওয়াশিংটনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে রাশিয়ার এমন পদক্ষেপকে ‘দায়িত্বহীন এবং উস্কানিমূলক কর্মকান্ডের আরেকটি উদাহরণ’ বলে অভিহিত করেছেন।
তবে তিনি আরো বলেন, ‘আমরা আমাদের নিজস্ব পরমাণু অবস্থানের সামঞ্জস্য করার কোন কারণ দেখি না বা বেলারুশ থেকে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত এমন কোন ইঙ্গিতও আমরা দেখিনি।’
এদিকে পরমাণু অস্ত্র হস্তান্তরের বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোন তথ্য জানানো হয়নি।
রাশিয়ার ইউক্রেন অভিযানে সহায়তার অংশ হিসেবে লুকাশেঙ্কো মস্কোকে তাদের ভূখ- ব্যবহারের অনুমতি দিয়েছে।
গত মার্চ মাসে পুতিন বলেছিলেন যে, তিনি বেলারুশে ‘কৌশলগত’ পরমাণু অস্ত্র স্থাপন করবেন। পুতিনের এমন ঘোষণার পশ্চিমা বিশ্ব কঠোর নিন্দা জানিয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

গ্রিন টিভি বাংলা

গ্রিন টিভি বাংলার একটি সম্পূর্ন অনলাইন ফেজবুক,ইউটিউব, নিউজপোর্টাল ভিক্তিক টিভি চ্যানেল । যে কোন বিষয় মতামত দিয়ে আমাদেকে সহযোগিতা করুন এবং নিউজ পড়ুন বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথে থাকুন

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্র পাঠাচ্ছে রাশিয়া

আপডেট সময় ০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩