ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

মিয়ানমারে যুদ্ধাপরাধ বাড়ছে : জাতিসংঘের তদন্ত প্রতিবেদন

ক্রমাগত নিপীড়ন, গণধর্ষণ ও শিশুদের বিরুদ্ধে নির্যাতনের উল্লেখ করে জাতিসংঘের তদন্তকারীরা মঙ্গলবার সতর্ক করেছেন যে, মিয়ানমারের সেনাবাহিনীর দ্বারা সংঘটিত মানবতা বিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ উদ্বেগজনকভাবে বাড়ছে। দ্য ইউনাইটেড নেশন’স ইন্ডিপেডেন্ডন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার (আইআইএমএম) বলেছে, দেশটির অভ্যন্তরে সংঘাতের কারণে গত ছয় মাসে আনুমানিক ৩০ লক্ষাধিক লোক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে । খবর এএফপি’র।
আইআইএমএম প্রধান নিকোলাস কুমজিয়ান বলেন, ‘আমরা মিয়ানমার জুড়ে ভয়ঙ্কর মাত্রার বর্বরতা ও অমানবিক কর্মকান্ডের যথেষ্ট প্রমাণ সংগ্রহ করেছি। অনেক অপরাধই বেসামরিক জনগণকে শাস্তি দেওয়ার এবং সন্ত্রাসে প্ররোচিত করার উদ্দেশ্যে সংঘটিত হয়েছে।’ সারা দেশে সংঘটিত নৃশংস অপরাধের রিপোর্টসহ ১ জুলাই, ২০২৩ থেকে ৩০ জুন, ২০২৪ পর্যন্ত তাদের বার্ষিক প্রতিবেদনে আইআইএমএম বলেছে, এ সময়টাতে মিয়ানমারে সংঘাত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তদন্তকারীরা বলেছেন, তারা সেখান থেকে নিবিড় ও হিংসাত্মক যুদ্ধাপরাধের উল্লেখযোগ্য প্রমাণ সংগ্রহ করেছেন। সেখানে স্কুল, ধর্মীয় ভবন ও হাসপাতালের উপর বিমান হামলা চালানো হয়েছে। প্রতিবেদনে বন্দীদের বিরুদ্ধে শিরচ্ছেদ, যৌন নির্যাতনের বিকৃত লাশের প্রকাশ্যে প্রদর্শনসহ শারীরিক অঙ্গচ্ছেদেও মতো নিপীড়নেরও উল্লেখ করা হয়েছে। আইআইএমএম বলেছে, হাজার হাজার লোককে গ্রেফতার এবং অনেককে আটক করে নির্যাতন বা হত্যা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

গ্রিন টিভি বাংলা

গ্রিন টিভি বাংলার একটি সম্পূর্ন অনলাইন ফেজবুক,ইউটিউব, নিউজপোর্টাল ভিক্তিক টিভি চ্যানেল । যে কোন বিষয় মতামত দিয়ে আমাদেকে সহযোগিতা করুন এবং নিউজ পড়ুন বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথে থাকুন

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

মিয়ানমারে যুদ্ধাপরাধ বাড়ছে : জাতিসংঘের তদন্ত প্রতিবেদন

আপডেট সময় ১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪