ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

জায়েদা খাতুন গাজীপুর সিটি মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত

গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে টেবিল ঘড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী এডভোকেট মো. আজমত উল্লা খান পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।
নির্বাচনে রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলাম গাজীপুর সিটির বঙ্গতাজ অডিটরিয়ামে বৃহস্পতিবার রাতে এই ফল ঘোষণা করেন।
নির্বাচনে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী এমএম নিয়াজ উদ্দিন পেয়েছেন ১৬ হাজার ৩৬২ ভোট, মাছ প্রতীকে গণফ্রন্টের প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছেন ১৬ হাজার ৯৭৪ ভোট, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের গাজী আতাউর রহমান পেয়েছেন ৪৫ হাজার ৩৫২ ভোট, গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির প্রার্থী মো. রাজু আহাম্মেদ পেয়েছেন ৭ হাজার ২০৬ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে মো. হারুন-অর-রশীদ পেয়েছেন ২ হাজার ৪২৬ ভোট ও হাতি প্রতীকে সরকার শাহনূর ইসলাম পেয়েছেন ২৩ হাজার ২৬৫ ভোট।
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৪৮০টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই সিটির মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। ভোট দিয়েছেন ৫ লাখ ৭৫ হাজার ৫০ জন ভোটার। এরমধ্যে বাতিল ভোট ১ হাজার ৭৯৪। মোট বৈধ ভোট ৫ লাখ ৭৩ হাজার ২৫৬টি। প্রদত্ত ভোটের হার ৪৮ দশমিক ৭৫ শতাংশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

গ্রিন টিভি বাংলা

গ্রিন টিভি বাংলার একটি সম্পূর্ন অনলাইন ফেজবুক,ইউটিউব, নিউজপোর্টাল ভিক্তিক টিভি চ্যানেল । যে কোন বিষয় মতামত দিয়ে আমাদেকে সহযোগিতা করুন এবং নিউজ পড়ুন বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথে থাকুন

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

জায়েদা খাতুন গাজীপুর সিটি মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত

আপডেট সময় ০৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩