ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

ঢাকা জেলার শ্রেষ্ঠ এসআই আশুলিয়া থানার আবুল হাসান

ঢাকা জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো. আবুল হাসান। সোমবার (২২ মে) রাতে এসআই আবুল হাসান নিজেই এই প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, একইদিন দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে মার্চ মাসের শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে ঘোষণা দিয়ে ক্রেস্ট, সনদপত্র ও প্রাইজমানি প্রদান করেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম (বার)।
এসআই মো.আবুল হাসান টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার টোকচাঁনপুর গ্রামের মো. গিয়াস উদ্দিনের কৃতি সন্তান। তিনি সেবার ব্রত নিয়ে ২০১৪ সালে ৩৪তম এসআই (নি:) পুলিশ ব্যাচে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। এরপর দীর্ঘদিন গাজিপুরে সততা ও সুনামের সহিত দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২২ সালের ৬ অক্টোবর ঢাকা জেলার আশুলিয়া থানায় যোগদান করেন। এখানেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বেশ সুনাম কুড়িয়েছেন। তারই ফলশ্রুতিতে এবার ঢাকা জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন।
পুলিশের একটি সূত্র জানায়, ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, ওয়ারেন্ট তামিলসহ সার্বিক বিষয়ে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন এসআই আবুল হাসান। এছাড়া তাকে ডিসেম্বর-২০২২ ও জানুয়ারী-২০২৩ এর শ্রেষ্ঠ সিডিএমএস অফিসার নির্বাচিত করে পুরস্কার প্রদান করে জেলা পুলিশ।
এ ব্যাপারে পুরস্কার প্রাপ্ত এসআই মো. আবুল হাসান বলেন, যে কোন পুরস্কার কাজের গতি আরো বাড়িয়ে দিয়ে উৎসাহ প্রদান করে। এ গৌরব আমার একার নয়, এটি থানার প্রত্যেক পুলিশ সদস্যের। এ পুরস্কার আমি থানার প্রত্যেক সদস্যের প্রতি উৎসর্গ করছি।
তিনি আরও বলেন, আমাকে ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করায় আমার শ্রদ্ধেয় পুলিশ সুপার মো. আসাদুজ্জামান স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে আমার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) স্যার, সার্কেল স্যার, ওসি স্যার ও তদন্ত ওসি স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
এদিকে এসআই আবুল হাসানের এ সাফল্যে আশুলিয়া থানা এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

ঢাকা জেলার শ্রেষ্ঠ এসআই আশুলিয়া থানার আবুল হাসান

আপডেট সময় ১০:২৯ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩