ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

দুর্ঘটনায়

পাবনায় আজ পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে পাবনা সদর ও সাঁথিয়া উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া গ্রামের মৃত মিলন হোসেনের মেয়ে ও পাবনা ইসলামিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্রী মিতু খাতুন (১৮), সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের সামান্যপাড়া গ্রামের চাঁদ আলী মৃধার ছেলে জুয়েল হোসেন (২৫) ও একই গ্রামের সোহান শেখের ছেলে সুরুজ শেখ (১৮)।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, আজ দুপুর ১২টার দিকে শহরে প্রাইভেট পড়ে বাড়িতে ফেরার পথে পাবনা-ঢাকা মহাসড়কের পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া বাজারে রাস্তা পার হচ্ছিলেন কলেজছাত্রী মিতু। এ সময় ওমর ট্রাভেলস নামের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
অপরদিকে সাঁথিয়ায় থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কমল কুমার দেবনাথ জানান, বেলা ১১টার দিকে ইটবহনকারী একটি ট্রলি কাশিনাথপুর থেকে সাঁথিয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাশিনাথপুর রেলক্রসিং পার হবার পর শাহজাদপুর ট্রাভেলস নামের একটি যাত্রীবাহী বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে জুয়েল ও সুরুজ প্রাণহারায়। তারা সম্পর্কে চাচাতো ভাই। দুর্ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক বাস দুটিকে আটক করেছে। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

গ্রিন টিভি বাংলা

গ্রিন টিভি বাংলার একটি সম্পূর্ন অনলাইন ফেজবুক,ইউটিউব, নিউজপোর্টাল ভিক্তিক টিভি চ্যানেল । যে কোন বিষয় মতামত দিয়ে আমাদেকে সহযোগিতা করুন এবং নিউজ পড়ুন বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথে থাকুন

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

আপডেট সময় ০৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩