ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

সাকিবকে ছাড়া আগামীকাল থেকে সিলেটে টাইগারদের অনুশীলন শুরু

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনুমতি নিয়েই পরিবারের সাথে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে যাবার কারণে আয়ারল্যান্ড বিপক্ষে আসন্ন সিরিজের জন্য সিলেটে জাতীয় দলের তিনদিনের অনুশীলন ক্যাম্পে থাকছেন না অলরাউন্ডার সাকিব আল হাসান।
তবে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে সরাসরি লন্ডনে বাংলাদেশ দলের সাথে যোগ দিবেন সাকিব।
পারিবারিক কারণে আইপিএল বাদ দিলেও ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছেন সাকিব। পরবর্তীতে মাগুরায় নিজ গ্রামের বাড়িতে ঈদুল ফিতরের সময় কাটিয়েছেন তিনি।
ঈদুল ফিতরে পরিবার ও বন্ধু-বান্ধবের সাথে আনন্দঘন সময় কাটাতে দেখা গেছে সাকিবকে।
দলীয় সূত্র বলছে, সাকিবকে ছাড়া দলের সকলেই অনুশীলন ক্যাম্পে যোগ দিবেন।
আজ সন্ধ্যার ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। তিন দিনের অনুশীলন সেশন শেষে ২৯ এপ্রিল ঢাকায় ফিরবে তারা। পহেলা মে যুক্তরাজ্যের ফ্লাইটে উঠবে জাতীয় দল। আইসিসি সুপার লিগের অংশ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে যথাক্রমে- ৯, ১২ এবং ১৪ মে।
এই সিরিজটি আয়ারল্যান্ডের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আইসিসি ওয়ানডে সুপার লিগের অর্ন্তভুক্ত এই তিন ম্যাচ সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করলেই দক্ষিণ আফ্রিকার আশা ভঙ্গ করে এ বছরের শেষ দিকে ভারতের মাটিতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে আয়ারল্যান্ড।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

গ্রিন টিভি বাংলা

গ্রিন টিভি বাংলার একটি সম্পূর্ন অনলাইন ফেজবুক,ইউটিউব, নিউজপোর্টাল ভিক্তিক টিভি চ্যানেল । যে কোন বিষয় মতামত দিয়ে আমাদেকে সহযোগিতা করুন এবং নিউজ পড়ুন বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথে থাকুন

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

সাকিবকে ছাড়া আগামীকাল থেকে সিলেটে টাইগারদের অনুশীলন শুরু

আপডেট সময় ০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩