ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা Logo আগামী ২৫-১০-২০২৫ ইং রোজ-শনিবার ধামরাই উপজেলার কালামপূর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক কল্যান সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ জিন্নত আলী,সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। Logo মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক আমদানি ২৬.৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে Logo ‘তিন-শূন্য বিশ্ব’ গঠনই বিশ্ব বাঁচানোর একমাত্র পথ : রোমে বিশ্বনেতাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা Logo কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর Logo অনলাইনে এক ক্লিকে জামিননামা পৌঁছে যাবে জেলখানায় : আইন উপদেষ্টা Logo দুইবার ‘বাবা’ বলে নিথর হয়ে যায় ৬ বছরের জাবির ইব্রাহিম Logo ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষার সাধারণ সম্পাদক আহাদ বাবু

মিরপুরে গণধর্ষণ ও অস্ত্র মামলার দুই আসামি গ্রেফতার

রাজধানীর মিরপুরে ঈদের সালামির নামে চাঁদাবাজি করতে গিয়ে গণধর্ষণ ও অস্ত্র মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- শাকিল আহমেদ (৩০) ও মো. আশফাকুর রহমান সজিব (২৮)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে শাকিল ২০১৬ সালে এক গার্মেন্টস কর্মীকে গণধর্ষণ মামলার পলাতক আসামি এবং সজিব অস্ত্র মামলার আসামি। তারা দুই জনই চাঁদাবাজ।
আজ মঙ্গলবার ডিএমপি মিরপুর মডেল থানার (ওসি) মোহাম্মদ মহসীন বাসসকে জানান, সোমবার বিকেলে রাজধানীর মিরপুর মডেল থানার বড়বাগ বসতি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়।
ওসি মোহাম্মদ মহসীন জানান, গ্রেফতারকৃতরা মিরপুরের চিহ্নিত অপরাধী। শাকিল আহমেদের বিরুদ্ধে ৫টি এবং মো. আশফাকুর রহমান সজিবের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে মিরপুরে চাঁদাবাজি করে আসছিল।
পুলিশের এ কর্মকর্তা জানান, সোমবার তারা ঈদ সালামির নামে মিরপুরের বড়বাগ বসতি আবাসিক এলাকায় বিভিন্ন কায়দায় চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ‘সমস্যা হবে’ বলেও হুমকি দেয় চাঁদাবাজরা। পরে এ ব্যাপারে অভিযোগ করলে মিরপুর মডেল থানা পুলিশের একটি দল সোমবার বিকেলে তাদের আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ মহসীন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

গ্রিন টিভি বাংলা

গ্রিন টিভি বাংলার একটি সম্পূর্ন অনলাইন ফেজবুক,ইউটিউব, নিউজপোর্টাল ভিক্তিক টিভি চ্যানেল । যে কোন বিষয় মতামত দিয়ে আমাদেকে সহযোগিতা করুন এবং নিউজ পড়ুন বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মিরপুরে গণধর্ষণ ও অস্ত্র মামলার দুই আসামি গ্রেফতার

আপডেট সময় ০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩