ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

আশুলিয়ায় যাত্রীবাহী মিনিবাস উল্টে যুবক নিহত, আহত ৬

ঢাকার আশুলিয়ায় যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে মো. বাদশা (৩০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ যাত্রী। মঙ্গলবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের আশুলিয়ার মরাগাং এলাকায় বাইপাইলগামী সড়কে গ্রামীণ পরিবহনের একটি মিনিবাসে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. বাদশা দুর্ঘটনাকবলিত গ্রামীণ পরিবহনের যাত্রী। তিনি শেরপুর সদর থানার সুলতানপুর গ্রামের আয়নাল হকের ছেলে। তবে আহত যাত্রীদের পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন জানান, সন্ধ্যার দিকে ঢাকা থেকে গ্রামীণ পরিবহনের একটি যাত্রীবাহী বাস আশুলিয়ার দিকে যাচ্ছিলো। এসময় বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বেড়িবাঁধ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুর্ঘটনাকবলিত বাসটির বাদশা নামে এক যাত্রী নিহত হন। এসময় আহত ৫-৬ জন যাত্রীকে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।
এসআই আরও বলেন, দুর্ঘটনার কারণে সড়কটিতে কিছুক্ষণ যানচলাচল বিঘ্নিত হয়। পরে বাসটি সড়ক থেকে সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

আশুলিয়ায় যাত্রীবাহী মিনিবাস উল্টে যুবক নিহত, আহত ৬

আপডেট সময় ১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩