নিজস্ব প্রতিবেদক, গার্মেন্টস সহ বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমজীবী পরিবারের শিশুদের জন্য বিনামূল্যে সুন্নাতে খৎনা কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ঢাকা জেলা। বুধবার (২১ অক্টোবর ২০২৬) ঢাকার সাভারের আশুলিয়ার টাট্টি বাড়ি হাউজিং সোসাইটিতে এ কর্মসূচি আয়োজন করা হয়। শ্রমজীবী পরিবারের শিশুদের কল্যাণে আয়োজিত এ উদ্যোগের লক্ষ্য হিসেবে বিনামূল্যে সুন্নাতে খৎনা সেবা প্রদানের বিষয়টি তুলে ধরা হয়েছে। সাধারণ শ্রমজীবী মানুষদের মাঝে অত্যন্ত উৎসাহিত ও উদ্দীপনা দেখা দিয়েছে কর্মসূচি ব্যতিক্রমী চিন্তা থেকে, যেখানে সেবার মাধ্যমে মানুষের মন জয় করা একটি নতুন বাংলাদেশ উপহার মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান সহজকরন লক্ষ্য বলে বিবেচিত হয়েছে বলে মনে করেন সাধারণ শ্রমজীবী মানুষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মোঃ আতিকুর রহমানের। বিশেষ অতিথি হিসেবে রয়েছেন কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রগ্রেসিভ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আল আমিন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, জনাব এস এম শাহজাহান এবং জনাব মোঃ আবুল বাশার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ঢাকা জেলার সভাপতি জনাব মোঃ হারুনুর রশিদের। এ সময় বক্তারা বলেন আমরা সব সময় শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করে থাকি এবং শ্রমিকদের জীবনের মান উন্নয়নের ক্ষেত্রে সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কে আরো বিশেষ গুরুত্ব সহকারে দেখার আহ্বান করেন। আরো বলেন ভবিষ্যতে এমন সামাজিক কাজ আরো অব্যাহত থাকবে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, ঢাকা জেলার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি শ্রমজীবী পরিবারের শিশুদের কল্যাণে একটি সামাজিক উদ্যোগ হিসেবে তুলে ধরা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রায় ৪০ জন শ্রমজীবী পরিবারে শিশুর সন্তানদের প্রশিক্ষিত চিকিৎসক দ্বারা মানসম্মত উন্নত যন্ত্রপাতি সরঞ্জাম ও মেডিসিন এর মাধ্যমে সুন্নতে খাতনা সম্পন্ন হয়। প্রতিটি পরিবারকে সম্পূর্ণ ঔষধ প্যাকেজ ও একটি লুঙ্গি একটি গামছা একটি গেঞ্জি ইত্যাদি উপহার সামগ্রী দেওয়া হয়।
সংবাদ শিরোনাম ::
আশুলিয়ায় শ্রমিক পরিবারের শিশুদের
আশুলিয়ায় শ্রমিক পরিবারের শিশুদের বিনামূল্যে সুন্নাতে খাৎনা কর্মসূচি
-
গ্রিন টিভি বাংলা ডেস্ক : - আপডেট সময় ৭ ঘন্টা আগে
- ১৪ বার পড়া হয়েছে

গ্রিন টিভি বাংলা ডেস্ক : 








