ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন

সাংবাদিকদের অধিকার সংরক্ষণ, পেশাগত নিরাপত্তা এবং স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে গঠিত সংগঠন “সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ”-এর ঢাকা জেলার অন্তর্গত আশুলিয়া থানা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১১ জুলাই ২০২৬) বেলা ৩টায় সাভার সেনা শপিং কমপ্লেক্সে অবস্থিত একটি অভিজাত চাইনিজ রেস্তোরাঁয় আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে ৯ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে মো. ইয়াসিন-কে আহ্বায়ক এবং আসলাম হাওলাদার সাকিব-কে সদস্য সচিব করা হয়েছে।

এছাড়াও যুগ্ম আহ্বায়ক ঘোষণা করা হয়েছে মো. শিফাত মাহমুদ ফাহিম কে।সদস্য হিসাবে রয়েছেন মো. ইউসুফ আলী খান, শেখ মুহাম্মদ নজরুল ইসলাম, মো. আলী হোসেন, মো. শাহাদাত হোসেন সরকার, মো. সাইফুল আলম তৌহিদ এবং অ্যাডভোকেট শরিফুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর নির্যাতন, হয়রানি ও পেশাগত প্রতিবন্ধকতা রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করাই এ কমিটির মূল লক্ষ্য। একই সঙ্গে সংবাদকর্মীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, আইনি সহায়তা প্রদান, পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে কমিটি কার্যকর ভূমিকা পালন করবে।

নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক মো. শিফাত মাহমুদ ফাহিম বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কোনো সাংবাদিক যেন দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানি বা নির্যাতনের শিকার না হন, সে লক্ষ্যে আশুলিয়া থানা শাখা সর্বদা সচেষ্ট থাকবে।”

নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা সাংবাদিকদের অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

গ্রিন টিভি বাংলা

গ্রিন টিভি বাংলার একটি সম্পূর্ন অনলাইন ফেজবুক,ইউটিউব, নিউজপোর্টাল ভিক্তিক টিভি চ্যানেল । যে কোন বিষয় মতামত দিয়ে আমাদেকে সহযোগিতা করুন এবং নিউজ পড়ুন বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথে থাকুন

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন

আপডেট সময় ০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬