ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা Logo আগামী ২৫-১০-২০২৫ ইং রোজ-শনিবার ধামরাই উপজেলার কালামপূর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক কল্যান সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ জিন্নত আলী,সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। Logo মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক আমদানি ২৬.৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে Logo ‘তিন-শূন্য বিশ্ব’ গঠনই বিশ্ব বাঁচানোর একমাত্র পথ : রোমে বিশ্বনেতাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা Logo কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর Logo অনলাইনে এক ক্লিকে জামিননামা পৌঁছে যাবে জেলখানায় : আইন উপদেষ্টা Logo দুইবার ‘বাবা’ বলে নিথর হয়ে যায় ৬ বছরের জাবির ইব্রাহিম Logo ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষার সাধারণ সম্পাদক আহাদ বাবু

ঢাকা আরিচা মহাসড়কে বাথুলি বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ে বাথুলি বাসস্ট্যান্ডে গাড়ির চাপায় চঞ্চল মোল্লা (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চঞ্চল মোল্লা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের চর নারান্দিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গাড়িটি মানিকগঞ্জের দিকে যাচ্ছিলো।

সে সময় ঢাকাগামী মোটরসাইকেলটি বাথুলি এলাকায় ওভারটেক করতে গিয়ে ওই গাড়িটির সামনে চলে আসে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে চালক গাড়িটি লেনের ওপরে উঠিয়ে দেন। এ সময় মোটরসাইকেলটি গাড়ির চাকায় পিষ্ট হয় এবং ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।

গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুখেন্দু বসু বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছি।

ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পকেটে পাওয়া আইডিকার্ড থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। গাড়িটির চালক পালিয়ে গেছে।

তবে মালিককে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা আরিচা মহাসড়কে বাথুলি বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় ০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩