ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

টুকরো মুরগির মাংসের বিক্রি বেড়েছে

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ফুলদীঘি বাজারে মুরগির মাংস কিনতে এসেছেন মোশারফ হোসেন। তার বাড়ি ফুলদীঘি বাজার থেকে আড়াই কিলোমিটার দূরে দৌলতপুর গ্রামে। ভ্যানচালক মোশারফ হোসেনের বাড়ির কাছে দোকান আছে। তারপরও এতটা পথ পাড়ি দিয়ে এ ফুলদীঘিতে আসার কারণ- এ দোকান থেকে তিনি চাইলে কয়েক টুকরা মাংস কিনতে পারবেন।

মোশারফ হোসেন জাগো নিউজকে বলেন, ‘হামি (আমি) তো ভ্যান চালিয়ে খাই, হামার (আমার) তো গোটা মুরগি কিনতে গেলে সারাদিনের কামাই সব শেষ হবে। অন্য তয়তরকারী কি দিয়ে কিনমু, এক পোয়া (২৫০ গ্রাম) মুরগির গোস্ত কিনতে এখানে আসলাম।
মোশারফ হোসেনের মতো অনেক নিম্নবিত্ত মানুষের সাধ মেটাচ্ছে এসব দোকান। শুধু ক্ষেতলালে নয়, দেশের অনেক জায়গায় দোকানগুলো তৈরি হয়েছে। এ বিশেষ ধরনের দোকানগুলোর নাম ‘প্রাণিসম্পদ পণ্য বিক্রয়কেন্দ্র’। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মুরগিসহ সব ধরনের মাংসের দাম নিম্নবিত্তের নাগালের বাইরে। তাই এসব দোকানে মানুষের ভিড় বাড়ছে প্রতিদিন। রমজানে বেশি বেচাকেনা হচ্ছে।
দোকান মালিক সামছুদ্দিন সরদার জাগো নিউজকে বলেন, আমার এ কাটা মাংসের দোকান ভালই চলছে। রমজানের আগে যে রকম বিক্রি হয়েছে তার চেয়ে বেশি বিক্রি হচ্ছে এখন। আগে প্রতিদিন ২০-২৫ জন ক্রেতা দোকানে আসতো সেখানে এখন ৩০-৪০ পর্যন্ত ক্রেতা আসছেন।

তিনি বলেন, যাদের গোটা মুরগি কেনার সাধ্য নেই তারা সহজেই এ অল্প মাংস কিনতে পারছেন। আজকে কাটা মুরগির মাংস বিক্রি হচ্ছে ৩৩০ টাকায় আর গোটা মুরগির কেজি বিক্রি করছেন ২২০ টাকা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

গ্রিন টিভি বাংলা

গ্রিন টিভি বাংলার একটি সম্পূর্ন অনলাইন ফেজবুক,ইউটিউব, নিউজপোর্টাল ভিক্তিক টিভি চ্যানেল । যে কোন বিষয় মতামত দিয়ে আমাদেকে সহযোগিতা করুন এবং নিউজ পড়ুন বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথে থাকুন

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

টুকরো মুরগির মাংসের বিক্রি বেড়েছে

আপডেট সময় ০১:১২ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩