ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষার সাধারণ সম্পাদক আহাদ বাবু

ঢাকার ধামরাই প্রেস ক্লাবের ৭ম দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মাই টিভির প্রতিনিধি আব্দুর রশিদ তুষার সভাপতি ও মোহনা টিভির প্রতিনিধি মোঃ আব্দুল আহাদ (বাবু) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত থানা রোড এলাকায় ধামরাই প্রেস ক্লাবে এ নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। এতে ক্লাবের ৩১ জন সদস্য তাদের পছন্দের ১৩ জন প্রার্থীকে ভোট দেন। প্রার্থীদের মধ্যে পাঁচজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছিলেন।

ঘোষিত ফলাফলে আব্দুর রশিদ তুষার সভাপতি পদে ২০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আবু হাসান পান ১১ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল আহাদ (বাবু) ২৩ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুল কাদের পান ৭ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ রাসেল হোসেন পেয়েছেন ২৩ ভোট আর মোঃ আব্দুল হালিম পান ৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ মনোয়ার হোসেন রুবেল, অপরদিকে মোঃ শওকত হোসেন সৈকত ৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

এদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীরা হলেন সহ-সভাপতি পদে এশিয়ান টিভির প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান বকুল, অর্থ ও দপ্তর সম্পাদক পদে দৈনিক রুপালী বাংলাদেশের প্রতিনিধি নাইম ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে গ্লোবাল টিভির মোঃ নাজমুল হাসান, কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক খবরের আলোর প্রতিনিধি মোঃ জাকির হোসেন ও বাংলাদেশ টুডের প্রতিনিধি মিলন সিদ্দিকী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষার সাধারণ সম্পাদক আহাদ বাবু

আপডেট সময় ০৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫