ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

ঢাকার ধামরাইয়ে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্ৰেপ্তার

স্টাফ রিপোর্টার,মোঃ ফারুক হোসেন
ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার আসামি ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোহাদ্দেছ হোসেনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।
সোমবার (৬ অক্টোবর) দিনগত রাতে আশুলিয়া থানার নবীনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ভারতীয় পাসপোর্ট, ইয়াবা বড়ি, নগদ টাকা ও একাধিক মোবাইল ফোন।
গ্রেপ্তারকৃতরা হলেন, ধামরাই উপজেলা আওয়ামী-লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোহাদ্দেছ হোসেন, ধামরাই পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ সানাউল হক সুজন, ধামরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, ধামরাই উপজেলার কুশুরা নবযুগ কলেজের ছাত্রলীগের সভাপতি মোঃ আমিনুল ইসলাম ও ছাত্রলীগ নেতা মোঃ আহাদ হোসেন।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ধামরাই পৌরশহরের হার্ডিঞ্জ সরকারী স্কুল এন্ড করেজের গেটের সামনে স্বৈরাচার সরকারের বাহীনি নির্বিচারে গুলি করে। এই সময় ক্যান্টনমেন্ট কলেজের ছাত্র আফিকুল ইসলাম সাদ মাথায় গুলি বিদ্ধহন। পরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট সকালে মৃত্যু বরণ করেন। এই ঘটনায় আফিকুল ইসলামের নানা বাদী হয়ে সাবেক এমপি বেনজির আহমেদকে প্রধান আসামি করে ৮২জন নেতাকর্মীর নাম উল্লেখ্য করে ৮০ থেকে ৯০জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামিরা অত্মগোপনে ছিলেন।
পরে গোপন সংবাদের ভিত্তিতে সাভার সেনানিবাস সংলগ্ন নবীনগর এলাকায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেন পুলিশ। এই সময় তাদের কাছ থেকে সাতটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল, একটি ভারতীয় পাসপোর্ট, একটি খালি সিরিঞ্জ, দুই পিস ইয়াবা ও নগদ ১৩ হাজার ৭৩৫ টাকা উদ্ধার করা হয়।
এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসরাম বলেন, কলেজ ছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোঃ মোহাদ্দেছ হোসেনসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (০৭ অক্টোবর) তাদেরকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

ঢাকার ধামরাইয়ে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্ৰেপ্তার

আপডেট সময় ০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫