ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

হিন্দুরা যাতে নির্বিঘ্নে পূজা করতে পারে সেজন্য আমরা ভলেন্টিয়ার সার্ভিস দিব:মুরাদ

স্টাফ রিপোর্টার, মোঃ ফারুক হোসেন

ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, হিন্দুরা যাতে নির্বিঘ্নে পূজা করতে পারে সেজন্য আমরা ভলেন্টিয়ার সার্ভিস দিব। আমরা তাদের সেবক হিসেবে পাশে থাকব। হিন্দু ভাইয়েরা তারা মন্দিরে নির্বিঘ্নে পূজা উদযাপন করবে। আমরা তাদের সর্বাত্মক সাহায্য সহযোগিতা করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা উপহার ও মতবিনিময় সভা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কালামপুর ভালুম আতাউর রহমান খান কলেজের হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ধামরাই উপজেলার ১৯৮টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সুধীর বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ।

তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে যারা ধারণ করেন, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল, যারা এই দলের কর্মী সমর্থক শুভানুধ্যায়ী, তাদের কাছে আমি বিশেষভাবে আহ্বান করব। হিন্দুদের ধর্ম ভিন্ন হতে পারে কিন্তু তারা প্রত্যেকে আমাদের ভাইবোন। প্রত্যেকে আমার বৃদ্ধতুল্ল মুরুব্বি, আমার মা-খালা, তারা এই বাংলাদেশের নাগরিক। তাদের সুরক্ষা দেওয়া প্রত্যেকের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি। এটা কোনো করুণা বা দয়ার কোনো বিষয় নয়।

মুরাদ আরও বলেন, আমরা বলতে চাই, ৫ তারিখে যখন পতিত স্বৈরাচার সরকার পালিয়ে যায়, তখন হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা মনে করেছিল আমাদের বোধহয় পূজা মন্ডপ বা ধর্মীয় অনুষ্ঠান করা হবে না। হয়তোবা পূজা পরিচালনা করাটা এবার খুব কঠিন হবে। কিন্তু আমি তাদের প্রত্যেককে অভয় দিয়েছি। থানা পূজা উদযাপন কমিটির সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে আইনশৃঙ্খলা মিটিংযের মধ্যে আমরা স্পষ্ট ভাষায় বলেছি, আমরা এদের ভলেন্টিয়ার সার্ভিস দেব।

তিনি বলেন, আমরা সেবক হিসেবে হিন্দুধর্মাবলম্বীদের পাশে থাকব। এই হিন্দু ভাইয়েরা মন্দিরে নির্বিঘ্নে পূজা উদযাপন করবে। আমরা তাদের সর্বাত্মক সাহায্য সহযোগিতা করব। ধর্ম আবেগ এবং অনুভূতির ব্যাপার। এইখানে তাদের আবেগ এবং অনুভূতিকে আমরা সর্বোচ্চ সম্মান দিব। আমাদের নেতা তারেক রহমানের যে ওয়াদা সেটাকে আমরা বাস্তবায়ন করব।

এ সময়র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ১৯৮টি পূজা মণ্ডপের প্রতিনিধিদের শুভেচ্ছা উপহার দেন ইয়াছিন ফেরদৌস মুরাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমা, ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসেন সুমন, মনির হোসেন, জসিম উদ্দিনসহ বিএনপির অঙ্গ-সংগঠনের জেলা ও উপজেলার নেতারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

হিন্দুরা যাতে নির্বিঘ্নে পূজা করতে পারে সেজন্য আমরা ভলেন্টিয়ার সার্ভিস দিব:মুরাদ

আপডেট সময় ০৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫