ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

ধামরাইয়ে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার আটক চার

স্টাফ রিপোর্টার, মোঃ ফারুক হোসেন
ঢাকার ধামরাইয়ে দরজার তালা ভেঙে চুরি হওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। ঘটনায় জড়িত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।পরে তাদের তথ্য অনুসারে আর একজনকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম।
বুধবার ১৭ সেপ্টেম্বর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মোঃ কাউসার সুলতান। এর আগে গত ৩০ আগস্ট উপজেলার কুল্লা ইউনিয়নের জয়পুরা আনোয়ার শপিং কমপ্লেক্সের পার্কিং থেকে মোটরসাইকেল দুটি চুরির ঘটনা ঘটে।
ঘটনা গত ১৪ সেপ্টেম্বর ধামরাই থানায় একটি মামলা নম্বর- ১৮ করেন মোঃ আনছের আলী নামে এক ভুক্তভোগী। আনছের আলী কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুণ্ডু এলাকার বাসিন্দা।
গ্রেপ্তাররা হলেন রাজবাড়ি জেলার পাংশা থানার জীবননগর এলাকার মোঃ ইমরান মিয়া (২৫) একই জেলার কালুখালী থানার কালীনগর এলাকার মোঃ বিপুল শেখ (৩০) ও পাংশা থানার শরীশা খালপাড়া এলাকার মোঃ জাহাঙ্গীর জাহান বনি (২৫) ও বাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার পাহাড়িয়াকান্দি এলাকার মোঃ আল-আমিন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
মামলার এজাহার ও পুলিশের বিবরণে জানা যায়, গত ৩০ আগস্ট সন্ধ্যার দিকে ভুক্তভোগী তার ম্যাট কালো রংয়ের ১৫৫ সিসির প্রায় ২ লাখ টাকা মূল্যের একটি সুজুকি মোটরসাইকেল ও তার মামার ১৫৫ সিসির প্রায় ৫ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ইয়ামাহা জিকএক্সআর মোটরসাইকেল ধামরাইয়ের জয়পুরার আনোয়ার শপিং কমপ্লেক্সের পার্কিংয়ে লক করে রেখে যান। রাত প্রায় ১১টার দিকে মোটরসাইকেল দুটি চুরি যায় সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখতে পান ভুক্তভোগীরা। এ ঘটনায় ধামরাই থানায় লিখিত অভিযোগ দেন।
এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ধামরাই থানা পুলিশের উপ পরিদর্শক এসআই মোঃ কাউসার সুলতান মোটরসাইকেল উদ্ধার ও আসামি গ্রেপ্তারে অভিযানে নামেন। গত ১৪ সেপ্টেম্বর প্রথমে আসামি ইমরানের কাছ থেকে একটি ও পরে কুষ্টিয়ায় আসামি বনি ও বিপুলের হেফাজত থেকে অপর মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়। পরে গত ১৫ সেপ্টেম্বর তাদের আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়।
গত ১৬ সেপ্টেম্বর তাদের রিমান্ড শেষে আজ ১৭ সেপ্টেম্বর তাদের আদালতে পাঠানো হয়েছে।
তাদের দেওয়া তথ্যে গতকাল রাতে অপর আসামি ইমরানকে গ্রেপ্তার করা হয়। তাকে আগামীকাল আদালতে পাঠানো হবে।
ধামরাই থানার উপপরিদর্শক এসআই মোঃ কাউসার সুলতান বলেন, অভিযোগের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে রাজবাড়ি জেলায় অভিযান চালিয়ে প্রথমে একটি মোটরসাইকেল ও পরে কুষ্টিয়া জেলায় অভিযান চালিয়ে অপর মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় তিনজন আসামি গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়।
ধামরাই থানা অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলাম বলেন চুরিসহ যে কোনো ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশ তৎপর রয়েছে।অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

ধামরাইয়ে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার আটক চার

আপডেট সময় ০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫