ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

প্রাথমিক শিক্ষা সুনাগরিক তৈরির পথ উন্মোচন করে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নবনিযুক্ত উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, জাতির উন্নতি ও অগ্রগতির সোপান প্রাথমিক শিক্ষা। মানসম্মত প্রাথমিক শিক্ষা সুনাগরিক তৈরির পথ উন্মোচন করে, জাতি গঠনের ভিত রচনা করে। যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করে। আজ সোমবার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয় ও সংস্থাসমূহের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষা ঘিরে জাতির বিশাল আকাঙ্খা। এ আকাঙ্খা পূরণে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। তবেই একটি বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণ সম্ভব হবে।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদের সভাপতিত্বে মতবিনিময় সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরজাহান খাতুন, মাসুদ আকতার খান, ড. আবু শাহীন মো. আসাদুজ্জামান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আব্দুস সামাদ, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
রবিবার (১১ আগস্ট) উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে এলে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপদেষ্টাকে স্বাগত জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

গ্রিন টিভি বাংলা

গ্রিন টিভি বাংলার একটি সম্পূর্ন অনলাইন ফেজবুক,ইউটিউব, নিউজপোর্টাল ভিক্তিক টিভি চ্যানেল । যে কোন বিষয় মতামত দিয়ে আমাদেকে সহযোগিতা করুন এবং নিউজ পড়ুন বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথে থাকুন

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

প্রাথমিক শিক্ষা সুনাগরিক তৈরির পথ উন্মোচন করে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

আপডেট সময় ০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪