ঢাকা , শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা Logo আগামী ২৫-১০-২০২৫ ইং রোজ-শনিবার ধামরাই উপজেলার কালামপূর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক কল্যান সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ জিন্নত আলী,সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। Logo মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক আমদানি ২৬.৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে Logo ‘তিন-শূন্য বিশ্ব’ গঠনই বিশ্ব বাঁচানোর একমাত্র পথ : রোমে বিশ্বনেতাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা Logo কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর Logo অনলাইনে এক ক্লিকে জামিননামা পৌঁছে যাবে জেলখানায় : আইন উপদেষ্টা Logo দুইবার ‘বাবা’ বলে নিথর হয়ে যায় ৬ বছরের জাবির ইব্রাহিম Logo ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষার সাধারণ সম্পাদক আহাদ বাবু

ছাত্র জনতার আন্দোলনে হত্যাকান্ডে জড়িতদের বিচারসহ বেশ কিছু সিদ্ধান্ত আইন মন্ত্রণালয়ের

ছাত্র জনতার আন্দোলনে হত্যাকান্ডে জড়িতদের বিচার, আন্দোলন দমনে হয়রানিমূলক মামলা, দেশে বিদ্যমান মামলাজট কমাতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে আইন মন্ত্রণালয়।
অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার, সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাথে মন্ত্রণায়ের বিভিন্ন পর্যায়ের কর্মাকর্তাদের সভায় আজ এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
শপথ নেয়ার পর আজ মন্ত্রণালয়ের উভয় বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আইন উপদেষ্টার মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে।
মন্ত্রণালয়ে আজ সভার শুরুতেই ছাত্র-জনতার গণআন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় বক্তৃতায় উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, স্বাধীনতা যুদ্ধের পরে এত বড় গণআন্দোলন আর কখনো হয়নি। এই গণআন্দোলনের মাধ্যমে যে বিজয় হয়েছে তা মুক্তিযুদ্ধের চেতনার প্রকৃত চেহারা। শোষণ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ধর্ম, গোষ্ঠী, বর্ণ নির্বিশেষে সকলের জন্য ন্যায়বিচার নিশ্চিতকরণে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করার অনুরোধ করেন তিনি।
সভায় মামলাজট কমাতে বিভিন্ন পদক্ষেপ নেয়ার বিষয়ে আলোচনা হয়। এছাড়াও বেশকিছু সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্তগুলো হলো- জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলন দমন করার জন্য যেসব হত্যাকান্ড ঘটেছে সেগুলোর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার ব্যবস্থা করা হবে। গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার গণআন্দোলনকে দমন করতে যেসব ফৌজদারি মামলা দায়ের হয়েছে, সেগুলো আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রত্যাহার করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে যেসব শিশু-কিশোর মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আটক রয়েছে, তাদের আগামী তিন কর্মদিবসের মধ্যে ছেড়ে দেয়ার ব্যবস্থা করা হবে। সন্ত্রাস দমন আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহার করার ব্যবস্থা করা হবে। আইন ও বিচার বিভাগের ১৬৪৩০ নাম্বারে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ভিকটিম সাপোর্ট দেয়ার ব্যবস্থা করা হবে।
এরপর লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন আইন উপদেষ্টা। সেখানেও বৈষম্য ও শোষণহীণ দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, কর্মকর্তাদের সততার সঙ্গে দ্রুত কাজ করার মিশনে নামতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

গ্রিন টিভি বাংলা

গ্রিন টিভি বাংলার একটি সম্পূর্ন অনলাইন ফেজবুক,ইউটিউব, নিউজপোর্টাল ভিক্তিক টিভি চ্যানেল । যে কোন বিষয় মতামত দিয়ে আমাদেকে সহযোগিতা করুন এবং নিউজ পড়ুন বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথে থাকুন
জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ছাত্র জনতার আন্দোলনে হত্যাকান্ডে জড়িতদের বিচারসহ বেশ কিছু সিদ্ধান্ত আইন মন্ত্রণালয়ের

আপডেট সময় ০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪