ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

ছাত্র আন্দোলনে আহতদের দেখতে আরপিএমসিএইচে যান ড. ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কোটা সংস্কার আন্দোলনে আহতদের দেখতে যান।
পরিদর্শনকালে তিনি আহতদের অবস্থার খোঁজখবর নেন এবং আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এরআগে সকালে ড. ইউনূস পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে পৌঁছেন। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহিদ আবু সাঈদের বাড়িতে গিয়ে তার বাবা-মাকে সান্ত¡না দেন প্রধান উপদেষ্টা।
ড. ইউনূস আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
রংপুর সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বেরোবিতে সিভিল সার্ভিস চাকরির জন্য শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের মূল সমন্বয়কারী আবু সাঈদ আন্দোলনের সময় সামনে থেকে প্রতিবাদের নেতৃত্ব দেন। তিনি বেরোবি’র ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন।
গত ১৬ জুলাই আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন সাঈদ।
পরদিন পীরগঞ্জ উপজেলায় তাকে দাফন করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

গ্রিন টিভি বাংলা

গ্রিন টিভি বাংলার একটি সম্পূর্ন অনলাইন ফেজবুক,ইউটিউব, নিউজপোর্টাল ভিক্তিক টিভি চ্যানেল । যে কোন বিষয় মতামত দিয়ে আমাদেকে সহযোগিতা করুন এবং নিউজ পড়ুন বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথে থাকুন

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

ছাত্র আন্দোলনে আহতদের দেখতে আরপিএমসিএইচে যান ড. ইউনূস

আপডেট সময় ০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪