ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

ধামরাইয়ে গুড় কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা

মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকার ধামরাইয়ে অবৈধ গুড় কারখানায় অভিযান পরিচালনা করে ৫ লাখ টাকা জরিমানা ও কারখানাটি বন্ধ ঘোষণা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) উপজেলার কুল্লা ইউনিয়নের রুপনগর বুড়িরভিটা এলাকায় শংকর পালের মালিকানাধীন রুপা এন্টাপ্রাইজ নামের ভেজাল গুড়ের কারখানায় এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল।

জানা যায় বিভিন্ন কেমিক্যাল দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় প্রস্তুত, সংরক্ষণ ও বাজারজাত করার খবর পেয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল অবৈধ গুড় কারখানাটিতে অভিযান পরিচালনা করে। এসময় কারখানা মালিককে ৫ লাখ টাকা আর্থিক জরিমানা করেন এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়।

কারখানার সামনে নেই কোন সাইনবোর্ড মূল ফটকে তালা লাগিয়ে ভিতরে তৈরি হয় নকল এই গুড়। কারখানাটি দীর্ঘদিন ধরে এই ভেজাল গুড় তৈরি করে আসছিল। দেখতে গুড়ের মতো দেখালেও আসলে এসবই কৃত্রিম রং, চক পাউডার, ফিটকিরি, চিনির মিশ্রণ, বার্নিশ কালার আর ময়দা দিয়েই তৈরি করা হচ্ছিলো এই খাঁটি আখের গুড়। আর এই ভেজাল গুড়কে আসল আখের গুড় বলে অধিক দামে বাজারে বিক্রি করে আসছিল কারখানা মালিক শংকর পাল।

অভিযান শেষে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল গণমাধ্যমকর্মীদের বলেন, বিভিন্ন ধরনের কেমিক্যাল দিয়ে ভেজাল গুড় প্রস্তুত করার অপরাধে কারখানা মালিক শংকর পালকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। এই ধরনের নিম্নমানের ও অবৈধ কারখানার বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

ধামরাইয়ে গুড় কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা

আপডেট সময় ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪