ঢাকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা Logo আগামী ২৫-১০-২০২৫ ইং রোজ-শনিবার ধামরাই উপজেলার কালামপূর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক কল্যান সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ জিন্নত আলী,সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। Logo মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক আমদানি ২৬.৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে Logo ‘তিন-শূন্য বিশ্ব’ গঠনই বিশ্ব বাঁচানোর একমাত্র পথ : রোমে বিশ্বনেতাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা Logo কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর Logo অনলাইনে এক ক্লিকে জামিননামা পৌঁছে যাবে জেলখানায় : আইন উপদেষ্টা Logo দুইবার ‘বাবা’ বলে নিথর হয়ে যায় ৬ বছরের জাবির ইব্রাহিম Logo ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষার সাধারণ সম্পাদক আহাদ বাবু

ধামরাইয়ে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ উদ্বোধন

মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকার ধামরাই উপজেলায় ৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার কুশুরা ইউনিয়নের ডালিপাড়া গ্রামে কৃষি জমিতে এ চারা রোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

২০২৩-২৪ অর্থবছরের উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে ‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে ৫০ একর জমিতে উন্নত বোরো ধানের সমলয় চাষাবাদ প্রকল্পের’ আওতায় এই রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ কার্যক্রম শুরু করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ কৃষকের জমিতে এ কর্মসূচি উদ্বোধন করেন।

ধানের চারা রোপণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক (সরেজমিন উইং) মোঃ তাজুল ইসলাম পাটোয়ারী।

চারা রোপণ উদ্বোধন শেষে ডালিপাড়া এলাকার মাঠে একটি আলোচনা সভা অনুষ্ঠান হয়।

সভায় বক্তারা বলেন, দেশে দিন দিন জমির পরিমাণ কমছে, মানুষের সংখ্যা বাড়ছে। সনাতন নিয়মে চাষাবাদ করলে খাদ্য উৎপাদন বাড়ানো সম্ভব হবে না। খাদ্য উৎপাদন বাড়াতে হলে চাষাবাদে যান্ত্রিকীকরণ প্রয়োজন। আর সে কারণেই সরকার কৃষি সম্প্রসারণ অফিসের মাধ্যমে নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে। এক টুকরো কৃষি জমিও খালি রাখা যাবে না। কৃষি জমির যথাযথ ব্যবহার করতে হবে। চারা রোপণের এ পদ্ধতি অবলম্বন করলে একর প্রতি উৎপাদন খরচ সাড়ে ৪ হাজার টাকা কমানো সম্ভব।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক নাজিয়াত আহমেদ, কুশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান, ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ধামরাইয়ে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ উদ্বোধন

আপডেট সময় ০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪