ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

সাটুরিয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী শিবলু আটক

মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
মানিকগঞ্জের সাটুরিয়ায় পারিবারিক কলহের জেরে উজালা আক্তার (২৪) নামে এক স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী শিবলু ভুইয়া (৩৫) কে আটক করেছে পুলিশ। নিহত উজালা আক্তার ধামরাইয়ের স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেডের কর্মী ছিলেন এবং শিবলু ভুইয়া পেশায় ভ্যান চালক ছিলেন।
বুধবার দিবাগত রাতে সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের হাজীপুর এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃত শিবলু ভুইয়া সাটুরিয়ার বালিয়াটি হাজীপুর এলাকার আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, ধামরাইয়ের স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেডে চাকরির বিষয় নিয়ে উজালা আক্তারের সাথে তার স্বামী শিবলু ভুইয়ার প্রায়ই ঝগড়া হতো। পারিবারিক এই কলহের জেরেই বুধবার রাতে স্বামী শিবলু ভুইয়ার সাথে উজালা আক্তারের পুনরায় কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী শিবলু ভুইয়া ক্ষিপ্ত হয়ে ঘরের ভিতর থাকা একটি লাঠি দিয়ে স্ত্রী উজালা আক্তারকে বেধম মারধর করেন। লাঠির আঘাতে উজালা আক্তারের মাথা ও শরীরে গুরুত্বর আঘাত পায় এবং রাতেই ঘরের ভিতর বিনা চিকিৎসায় মারা যায় উজালা আক্তার। নিহত উজালা আক্তারের দশ বছর বয়সী একটি ছেলে ও আড়াই বছর বয়সী একটি মেয়ে আছে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, এঘটনায় স্বামী শিবলু ভুইয়াকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আটক শিবলু ভুইয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

সাটুরিয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী শিবলু আটক

আপডেট সময় ০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩