ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

সিটি করপোরেশনের ড্রেন নির্মাণকালে দেয়াল ধসে ৩ জনের মৃত্যু

গাজীপুরঃ
গাজীপুরের টঙ্গীতে সিটি করপোরেশনের নির্মাণাধীন ড্রেনের কাজ চলাকালে সীমানা প্রাচীর (দেয়াল) ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার শ্রমিক।

শনিবার সন্ধ্যায় টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিহত তিনজন হলেন- ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কড়াইকান্দি গ্রামের আলিফ হোসেনের ছেলে বকুল (৩৫), একই উপজেলার নর্দানগর গ্রামের আকন্দ মিয়ার ছেলে সুলতান (৫০) ও টঙ্গীর গোপালপুর এলাকার ধনু মিয়ার ছেলে সবুজ (৩৫)।

আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অপর তিনজনকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে সিটি করপোরেশনের নির্মাণাধীন ড্রেনের কাজ করছিলেন প্রায় ৩০ জন শ্রমিক। সন্ধ্যায় নির্মাণকাজ চলাকালে পাশের একটি প্লটের সীমানা প্রাচীর ধসে পড়লে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এসময় বেশ কয়েকজন শ্রমিক আহত হন।

শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের ইমারজেন্সি মেডিক্যাল অফিসার শাহারিয়া লুনা বলেন, মৃত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। চারজনকে আহত অবস্থায় আনা হয়েছে। এদের তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘পাগাড় ঝিনু মার্কেট এলাকায় সিটি করপোরেশনের ড্রেন নির্মাণের কাজ চলছিল। হঠাৎ পাশের একটি ভবনের দেয়াল ধসে শ্রমিকদের ওপর পড়ে। এতে চাপা পড়ে তিনজন নিহত হয় ও কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ধসে পড়া দেয়ালটি সরিয়ে দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

গ্রিন টিভি বাংলা

গ্রিন টিভি বাংলার একটি সম্পূর্ন অনলাইন ফেজবুক,ইউটিউব, নিউজপোর্টাল ভিক্তিক টিভি চ্যানেল । যে কোন বিষয় মতামত দিয়ে আমাদেকে সহযোগিতা করুন এবং নিউজ পড়ুন বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথে থাকুন

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

সিটি করপোরেশনের ড্রেন নির্মাণকালে দেয়াল ধসে ৩ জনের মৃত্যু

আপডেট সময় ১১:২৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩