ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

পণ্যবাহী পরিবহনে যাত্রী ওঠালেই ব্যবস্থা আইজিপি

ঈদযাত্রায় দুর্ঘটনারোধে পণ্যবাহী পরিবহনে যাত্রী পরিবহন করলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
গাজীপুরের চন্দ্রা মোড়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাব দেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে গাজীপুরের চান্দনায় মহাসড়ক পরিস্থিতি পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিভিন্ন ট্রাকে মানুষ উঠছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নামিয়ে দিয়ে ট্রাকগুলো সরিয়ে নিচ্ছে। এরপর আবারও উঠছে। এই কাজটি আমরা নিরবচ্ছিন্নভাবে করে যাচ্ছি। আমি যাত্রী সাধারণের কাছ থেকেও সহযোগিতা আশা করব, ঝুঁকিপূর্ণ যানবাহনে চড়ে তারা যেন নিজের জীবনকে ঝুঁকিপূর্ণ না করে। ছাদে ওঠার জন্য আগে যে ব্যবস্থা ছিল; সিঁড়িগুলো কিন্তু এখন নেই। এটা অপসারণ করা হয়েছে যাতে ছাদে উঠে কেউ দুর্ঘটনার শিকার না হয়।

পুলিশ মহাপরিদর্শক বলেন, আমাদের টহল দলের পাশাপাশি কোনো জায়গায় সমস্যা হয়েছে সেটা চিহ্নিত করার জন্য আমরা বিভিন্ন স্থানে মোটরসাইকেল টিম রেখেছি। কোথাও যানজট হওয়ার সঙ্গে সঙ্গে মোটরসাইকেল টিম দিয়ে চিহ্নিত করে দ্রুততম সময়ে অপসারণ করার ব্যবস্থা নিচ্ছি।

এর আগে চান্দনা চৌরাস্তায় যানবাহন ও যাত্রীর খোঁজখবর নেন পুলিশ মহাপরিদর্শক। পরিদর্শন করেন সড়কের বিভিন্ন পয়েন্ট।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্ল্যা নজরুলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

পণ্যবাহী পরিবহনে যাত্রী ওঠালেই ব্যবস্থা আইজিপি

আপডেট সময় ০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩