ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

ঈদ উপলক্ষে বরিশালে সুবিধা বঞ্চিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী

পবিত্র রমজান মাস এবং ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী সারা দেশব্যাপী দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় শেখ হাসিনা সেনানিবাসস্থ ৭ পদাতিক ডিভিশন এবং বরিশাল এরিয়ার সেনা সদস্যরা বরিশাল, পটুয়াখালী, বরগুনা, গোপালগঞ্জ, ঝালকাঠি, পিরোজপুর এবং বাগেরহাট জেলার ৩০০০ গরীব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। এই কর্মসূচির আওতায় গত ১৯ এপ্রিল পটুয়াখালীর ইটবাড়ীয়া এবং গোপালগঞ্জ সদরের কাঠি ইউনিয়ন বাজারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আজ বৃহস্পতিবার বরিশাল শহরের আনসার ক্যাম্প সংলগ্ন মাঠে শেখ হাসিনা সেনানিবাস এর পক্ষ হতে পাঁচ শতাধিক দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণের সময় সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বরগুনার আমতলী, বাগেরহাটের কচুয়া, ঝালকাঠির রাজাপুর এবং পিরোজপুর জেলা সদরে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।
উল্লেখ্য, শেখ হাসিনা সেনানিবাসস্থ ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়া সর্বদাই নানাবিধ জনহিতকর এবং দেশ গঠণমূলক কাজে স্বপ্রণোদিতভাবে নিজেদের সম্পৃক্ত করে থাকে। প্রাকৃতিক দুর্যোগপ্রবণ বৃহত্তর বরিশাল অঞ্চলের দুর্যোগ মোকাবেলা ব্যবস্থাপনাতেও শেখ হাসিনা সেনানিবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে শেখ হাসিনা সেনানিবাস তথা বাংলাদেশ সেনাবাহিনীর এ মহতী উদ্যোগ অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের ঘরে ঘরে ঈদের আনন্দ পৌঁছে দিবে বলে আশা করা হচ্ছে।

(বাসস)

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

গ্রিন টিভি বাংলা

গ্রিন টিভি বাংলার একটি সম্পূর্ন অনলাইন ফেজবুক,ইউটিউব, নিউজপোর্টাল ভিক্তিক টিভি চ্যানেল । যে কোন বিষয় মতামত দিয়ে আমাদেকে সহযোগিতা করুন এবং নিউজ পড়ুন বিজ্ঞাপন দিয়ে আমাদের সাথে থাকুন

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

ঈদ উপলক্ষে বরিশালে সুবিধা বঞ্চিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী

আপডেট সময় ০৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩