ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

শামসুজ্জামানের মুক্তির দাবিতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সাংবাদিক শামসুজ্জামান শামসের মুক্তির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুক্রবার (৩১ মার্চ) দুপুর ৩টার দিকে সড়কে বসে পড়েন শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা দুপুর ২টা থেকেই মুরাদ চত্বরে জড়ো হতে শুরু করেন। এ সময় সড়কের দুই পাশে শতাধিক গাড়ি আটকা পড়ে তীব্র যানজট তৈরি হয়। পরে আধাঘন্টা পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পুলিশ তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। এসময় মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
এর আগে, রোববার (২৬ মার্চ) দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সৃষ্টি হয়। বুধবার (২৯ মার্চ) পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের হয়। বুধবার ভোরে সিআইডি পরিচয়ে সাভারের আমবাগানের বাসা থেকে তুলে নেওয়া হয় শামসকে।
পরে একই দিন দিবাগত রাতেই ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা দায়ের হয় রমনা থানায়। এই মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, সহযোগী ক্যামেরাম্যানসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়। তুলে নেওয়ার প্রায় ৩০ ঘণ্টা পর বৃহস্পতিবার (৩০ মার্চ) রমনা থানার মামলায় শামসুজ্জামানকে আদালতে নেওয়া হয়। তখন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন শামসের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সাংবাদিক শামসকে আজ শুক্রবার কাশিমপুর কারাগারে নেওয়া হয়েছে।
ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

শামসুজ্জামানের মুক্তির দাবিতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আপডেট সময় ১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩