ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

ধামরাইয়ে সেলফি পরিবহনের চাপায় ২ জন নিহত ১ জন গুরুতর আহত

মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে দুই সেলফি পরিবহন বাসের প্রতিযোগিতায় সাইটে দারিয়ে থাকা যাত্রীকে চাপা দিলে ঘটনা স্থলে দুইজন নিহত ও গুরুতর আহত হয় একজন ।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা বাস স্ট্যান্ডের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, টাঙ্গাইলের মির্জাপুর থানার মোকছেদ আলীর ছেলে ও ৪১তম বিসিএস এ সুপারিশপ্রাপ্ত মোঃ রুবেল পারভেজ, মানিকগঞ্জের শিবালয় থানার মমতাজ উদ্দিনের ছেলে মোঃ আব্দুল মান্নান। আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও সাভার হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা স্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিনজন। এসময় সেলফি পরিবহনের দুই বাস একে অপরকে ওভারটেক করার চেষ্টা করলে পথচারী তিনজনকেই চাপা দেয়। এঘটনায় ঘটনাস্থলেই পারভেজ ও মান্নান মারা যায়। অপরজনকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়।

সাভার হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ আবুল হাসান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেলফি পরিবহনের একটি বাস রেখে চালক ও সহযোগী পালিয়ে গিয়েছে।
বাসটি জব্দ করা হয়েছে। একই সঙ্গে নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

ধামরাইয়ে সেলফি পরিবহনের চাপায় ২ জন নিহত ১ জন গুরুতর আহত

আপডেট সময় ০৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩