ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

ধামরাইয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন কুশুরা ইউনিয়নের ৮ জন

মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ঢাকা-২০ (ধামরাই) আসন থেকে বর্তমান এমপি বেনজীর আহমদের কুশুরা ইউনিয়ন থেকেই দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন ৮জন। ধামরাইয়ে মোট মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১২ জন। কুশুরা ইউনিয়নের আটজনের মধ্যে বর্তমান সংসদ সদস্য ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ, তার আপন ছোট ভাই ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এনামুল হক আইয়ুব, সাবেক এমপি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ মালেক, যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও ধামরাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট সোহানা জেসমিন মুক্তা, তার আপন চাচা কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-পরিচালক ডা. মোখলেস উজ জামান হিরো, উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান, তার আপন বোন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির বিশেষজ্ঞ সদস্য ড. নীরু কামরুন নাহার ও আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক মনোয়ার হোসেন।
এ ছাড়া ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র গোলাম কবির, ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (সদ্য পদত্যাগকারী) উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেছ হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল আলিম খান সেলিম, আরেক সহ-সভাপতি মিজানুর রহমান প্রমুখ। এদিকে সোমবার ধামরাই উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ, ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (সদ্য পদত্যাগকারী) উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেছ হোসেন ও ধামরাই পৌর বিএনপি’র সভাপতি দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

ধামরাইয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন কুশুরা ইউনিয়নের ৮ জন

আপডেট সময় ০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩