ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

ধামরাইয়ে মৎস্য চাষীর পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকার ধামরাইয়ে একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। রবিবার (১২ নভেম্বর ) গভীর রাতে উপজেলার নান্নার ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের নাজিমুদ্দিনের ৩৬ শতাংশ পুকুরে এ ঘটনা ঘটে। বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ২ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।

ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী নাজিমুদ্দিন বলেন,৩৬ শতাংশ জায়গার উপর পুকুর খনন করে আমি কয়েক বছর ধরে মাছ চাষ করছি এবার পুকুরে কার্প জাতীয় মাছ সহ রুই, কাতল, বাটা, থাইল্যান্ডের পুঁটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে আমার প্রায় ৩ লাখ টাকা খরচ হয়েছে। কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো।
শনিবার রাতে অজ্ঞাত কয়েকজন লোক আমার পুকুরের আশপাশে ঘোরাঘুরি করেছে বলে জানিয়েছেন ওই পুকুরের মৎস্য চাষী নাজিমুদ্দিন।

সকালে তিনি পুকুরে খাবার দিতে গিয়ে দেখেন পুকুরের মাছ মরে ভেসে উঠছে । প্রথমে গ্যাসের অভাবে মাছ মরে ভেসে উঠছে ভাবলেও পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে বলে তার ধারনা । এতে আমার প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি।
এ ঘটনায় কোনো অভিযোগ থানায় আসেনি বলে জানিয়েছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ । তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

ধামরাইয়ে মৎস্য চাষীর পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

আপডেট সময় ১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩