ঢাকা , রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা Logo আগামী ২৫-১০-২০২৫ ইং রোজ-শনিবার ধামরাই উপজেলার কালামপূর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক কল্যান সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ জিন্নত আলী,সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন। Logo মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক আমদানি ২৬.৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে Logo ‘তিন-শূন্য বিশ্ব’ গঠনই বিশ্ব বাঁচানোর একমাত্র পথ : রোমে বিশ্বনেতাদের উদ্দেশে প্রধান উপদেষ্টা Logo কর্মী নিয়োগে বাংলাদেশ-সৌদি আরব চুক্তি স্বাক্ষর Logo অনলাইনে এক ক্লিকে জামিননামা পৌঁছে যাবে জেলখানায় : আইন উপদেষ্টা Logo দুইবার ‘বাবা’ বলে নিথর হয়ে যায় ৬ বছরের জাবির ইব্রাহিম Logo ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষার সাধারণ সম্পাদক আহাদ বাবু

ধামরাইয়ে কুশুরা ইউনিয়নের উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা 

মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নে
ভাতাভোগীদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় মাঠে কুশুরা ইউনিয়নের অন্তর্ভুক্ত ৪০০০ উপকারভোগীদের নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বেনজীর আহমদ বলেন, আজকে সত্যিই একটা দৃষ্টান্ত স্থাপিত হয়েছে, আওয়ামীলীগ জনগণের পাশে দাড়িয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ঘরহীনদের জন্য ঘরের ব্যবস্থা করেছেন, বিধবাদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন, বৃদ্ধদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন, অনাহারীর জন্য খাবারের ব্যবস্থা করছেন, শিক্ষার্থীদের জন্য বছরের শুরুতে বইয়ের ব্যবস্থা করেছেন। বাংলাদেশ একটি শান্তির দেশ এই দেশ পরিচালনা করেন শেখ হাসিনা। তিনি আরোও বলেন, বাংলাদেশে যে পরিমাণ সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু আছে, তা বিশ্বের জন্য অনন্য দৃষ্টান্ত। বর্তমান সরকারের আমলেই এসব কর্মসূচি সহায়তায় জনগণের অভাব দূর হয়েছে। ঘরে ঘরে সচ্ছলতা ফিরে এসেছে। যাদের ঘর নেই, তারা আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর পেয়েছেন। সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, যেন তিনি সুস্থ থেকে এই সেবা অব্যাহত রাখতে পারেন। আমার জন্যও দোয়া করবেন যেন সুস্থ থেকে আপনাদের সেবা করতে পারি। আবার যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে ধামরাইয়ের উন্নয়ন অব্যাহত থাকবে।

আগামী নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করতে বেনজীর আহমদ বলেন, শেখ হাসিনা আপনাদের এত কিছু দিচ্ছেন,আপনারা নৌকায় ভোট দেবেন আমাকে কথা দেন, আমরা সবাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব। আগামী নির্বাচনে শেখ হাসিনার নৌকাকে জয়যুক্ত করব। আমাদের পরিবারের সবাই মিলে স্বাধীনতার পক্ষ থেকে নৌকার জন্য কাজ করে যাবো।

কুশুরা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয় সংবাদ

ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ধামরাইয়ে কুশুরা ইউনিয়নের উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা 

আপডেট সময় ১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩