ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

ধামরাইয়ে ভাইকে কুপিয়ে হত্যা বড় ভাই আটক

মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে আপন ছোট ভাই খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৪ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান গ্রামে এ ঘটনায় ঘাতক বড় ভাইকে আটক করেছে ধামরাই থানা পুলিশ।

সরজমিনে গিয়ে জানা যায়,নিহত ব্যক্তির নাম ফারুক হোসেন (৪৮)। তিনি ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান গ্রামের মৃত আব্দুর রহমান কালার ছেলে। তিনি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। আটক ওসমান গণি (৫০) নিহতের আপন বড় ভাই।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, তারা পাঁচ ভাই। এরমধ্যে মেজো ভাই ও সেজো ভাই এই দুই ভাইয়ের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল। এ নিয়ে একাধিকবার গ্রাম্য বিচার সালিশও হয়েছে। তবে কোনো সুরাহা হয়নি। বুধবার সকালে ফারুক গোসলখানায় গোসল করতে গেলে ওসমান গণি অতর্কিতে দা দিয়ে কুপিয়ে তাকে জখম করে। তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক বড় ভাইকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

ধামরাইয়ে ভাইকে কুপিয়ে হত্যা বড় ভাই আটক

আপডেট সময় ০৩:০০ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩