ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া Logo ১৬ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন Logo ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় সম্মত ট্রাম্প, তবে বললেন যুদ্ধবিরতি কার্যকর নেই Logo বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী Logo সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক প্রশিক্ষণে জোর দেওয়ার আহ্বান Logo বান্দরবানে সড়ক যোগাযোগ সচল রাখতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা Logo ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন Logo ধামরাইয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত Logo জামায়েতের পাথালিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মানবিক সহায়তা

ধামরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঔষধ কারখানার ২ শ্রমিকের মৃত্যু

মোঃ ফারুক হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকার ধামরাইয়ে ওষুধ উৎপাদনমুখী প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরিজে বিদ্যুৎস্পৃষ্টে আবদুস সালাম (৪২) ও আবদুল মমিন (৩০) নামের দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু, গুরুতরভাবে আহত আরও দুইজন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার ঢুলিভিটা এলাকায় কারখানার ভেতরে পাইলিং করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর সালাম গাইবান্ধা সদর উপজেলার রিভাইদপুর গ্রামের তিউলাদ বেপারীর ছেলে। মমিন একই গ্রামের জহিরুল ইসলামের ছেলে।

নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ।

পুলিশ জানায়, দি একমি ল্যাবরেটরিজের কারখানার ভেতরে একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ চলছিল। সেখানেই অসাবধানতা বশত রড বিদ্যুতায়িত হয়। এতে দুইজন গুরুতর আহতসহ চারজন আহত হন। উদ্ধার করে তাদের সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নেওয়ার পথে দুইজনের মৃত্যু হয়। অপর দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। অপর দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, অসাবধানতা বশত বিদ্যুতায়িত হন তারা। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে। এই বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

ধামরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঔষধ কারখানার ২ শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩